বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১২:০৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগো। গ্রাফিক্স : কালবেলা
মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কারণ, দেশটি তার জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে। বুধবার (৭ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন। খবর এনডিটিভির।

সংবাদ সম্মেলনে মিলার বলেন, আমরা বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নজর রাখছি। এখন স্পষ্ট যে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিতে যাচ্ছেন। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাই। এখন পর্যন্ত হতাহত এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। আমরা এখন দৃষ্টি দিয়েছি সহিংসতা বন্ধে। জবাবদিহিতায় আমরা সমর্থন দেব।

প্রসঙ্গত, কোটা আন্দোলনে সহিংসতা শুরুর পর থেকে তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্ররা এ নিয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে থাকেন। তারা সরকারের বলপ্রয়োগে হতাহতের নিন্দা জানান।

এরই মধ্যে ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। ফলে সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। এ ঘটনা দেশের অভ্যন্তরে ছাড়াও বহির্বিশ্বে বেশ প্রভাব ফেলে। এখনো বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতির বিশ্লেষণ চলছে।

এদিকে তিন দিনের শূন্যতা কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে নতুন সরকারের যাত্রা। দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে থাকছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন সরকারপ্রধান এবং তার পরিষদের সদস্যরা। সব মিলিয়ে এই সংখ্যা ১৫ জন হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার (আজ) দুপুরে ড. ইউনূস দেশে ফিরবেন।

জানা গেছে, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ইতোমধ্যেই দেশের উদ্দেশে রওনা হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি।

গতকাল বুধবার দেশবাসীর উদ্দেশে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেছেন, ‘আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X