কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে শেখ হাসিনা প্রসঙ্গ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার । ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার । ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে সমসাময়িক বিভিন্ন ইস্যু। এরই ধারাবাহিকতায় সবশেষ ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ উঠে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (০৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, গণহত্যা ও নৃশংসতার পর পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন অধ্যাপক ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে দেশের চ্যালেঞ্জ বিবেচনা করে বাইডেন প্রশাসন কিভাবে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে এগিয়ে নিচ্ছে। এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা এসব বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। এসব বিষয়ে অগ্রগতি অব্যাহত রাখার জন্য আমরা উন্মুখ।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে এই ভবনে ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে তার বৈঠকের সময় বাংলাদেশের বিষয়ে কিছু আলোচনা করা হয়েছিল কিনা? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং সেখান থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হচ্ছে।

জবাবে মিলার বলেন, আমি আপনাকে বলতে পারি যে, বাংলাদেশসহ আঞ্চলিক সমস্যাগুলো প্রায়ই ভারত সরকারের সঙ্গে আমাদের বৈঠকে উঠে আসে। তবে আপনার প্রশ্নের বিষয়ে নির্দিষ্টভাবে বলার মতো কিছু আমার কাছে নেই।

এর আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের পরে এ বিষয়ে এক ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়। সেখানে প্রশ্ন করা হয়, ডোনাল্ড লু বাংলাদেশ সফরে ছিলেন। তার সফরের বিষয়ে একটি ফলোআপ করুন। তার মিটিংয়ের বিষয়ে আপনার কোনো পর্যালোচনা আছে কিনা। আরও বিশদভাবে বলতে গেলে অন্তর্বর্তী সরকারের পরিপ্রেক্ষিতে, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আচরণ এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মূল্যায়ন করে? দেশটিকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য কী?

জবাবে মিলার বলেন, বাংলাদেশ সফরে গিয়েছেন ডোনাল্ড লু। সফরে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং শাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মিলার আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সহায়তায় ২০০ মিলিয়ন ডলারের বেশি একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে, যা সুশাসন, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের উজ্জ্বল এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আরও বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

যুক্তিতর্ক শেষ, রায় রোববার

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন ঘাতক সোহেল

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১০

যুদ্ধবিরতির আশায় কমলো জ্বালানি তেলের দাম

১১

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

১২

সরকারি কর্মচারী স্বামীর পরকীয়ায় বাধা, নির্যাতনের শিকার স্কুলশিক্ষিকা স্ত্রী

১৩

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আশা ট্রাম্পের

১৫

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

১৬

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

১৭

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১৮

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

১৯

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪২

২০
X