কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দোদুল্যমান রাজ্যগুলোতেই কপাল পুড়ছে কমলা হ্যারিসের

ট্রাম্পের পথে সুইং স্টেটের জয়, কমলার স্বপ্নভঙ্গ! ছবি : সংগৃহীত
ট্রাম্পের পথে সুইং স্টেটের জয়, কমলার স্বপ্নভঙ্গ! ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেকটি তুমুল লড়াইয়ের মুহূর্ত! ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে না হতেই নতুন এক রাজনৈতিক নাটকের পর্দা উঠেছে। বুথফেরত জরিপ ও প্রথমদিকে প্রাপ্ত ফলাফলে একে অপরকে টক্কর দেওয়ার পরও শেষ পর্যন্ত দোদুল্যমান রাজ্যগুলোতেই কপাল পুড়তে যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের! একে একে বড় রাজ্যগুলোতে জিতে, ভোটের ব্যবধান একরকম কমিয়ে এনেছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পের সামনে দাঁড়াতে পারবেন কি?

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ২৬৭টি ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে। অন্যদিকে, কমলা হ্যারিসের দখলে রয়েছে ২২৬টি ভোট। তবে আর মাত্র কয়েকটি দোদুল্যমান রাজ্যগুলোর ফলাফল বদলে দিতে পারে পুরো দৃশ্যপট, আর ট্রাম্প যেন সে পথে অনেকটাই এগিয়ে।

ট্রাম্পের জন্য ইতিমধ্যে ভালো খবর এসেছে নর্থ ক্যারোলিনাসহ পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলো থেকে, যেখানে তিনি প্রাধান্য বিস্তার করে আছেন। চারটি রাজ্যে জয়ী হলেই ট্রাম্পের আবারও হোয়াইট হাউসে প্রবেশদ্বার খুলে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট ও বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির কারণে অনেকেই ডেমোক্র্যাটদের প্রতি তাদের আস্থা হারিয়েছেন, আর তার মাশুল এখন কমলা হ্যারিসকে দিতে হচ্ছে।

এভাবে ট্রাম্পের হয়ে যেতে পারে রাজনৈতিক ভাগ্যের চাকা। আসন্ন দোদুল্যমান রাজ্যগুলোর ফলাফল আরও চমক তৈরি করতে পারে, তবে এখন পর্যন্ত সবকিছু দেখে মনে হচ্ছে, ২০২৪-এ যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসতে চলেছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X