বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সংঘাত নিরসনে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ‘দ্বিরাষ্ট্র’ভিত্তিক সমাধানের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, দুই দেশের মধ্যকার সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র নিরলসভাবে কাজ করে যাবে। খবর ডেইলি সাবাহ।

বাইডেন বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত চূড়ান্ত নিরসনের জন্য দুই দেশের নাগরিকদের নিয়ে আলাদা দেশ প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র।

অধিবেশনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।তিনি বলেন, বিষয়টি নিয়ে ওয়াশিংটন বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ এবং সংস্কারের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। এ সময় তিনি হাইতিতে গ্যাং সমস্যা সমাধানে কেনিয়ার নেতৃত্বে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশন অনুমোদন করার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানান।

এর আগে গত বছর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, সৌদি আরব ইসরায়েলকে একটি ‘সম্ভাব্য মিত্র’ হিসেবে দেখে। তবে একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছিলেন, ইসরায়েলকে ফিলিস্তিনিদের সঙ্গে তার সমস্যাগুলো সমাধান করা উচিত।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গত জুনে তার মার্কিন সমকক্ষ অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা বিশ্বাস করি, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ এই অঞ্চলের স্বার্থেই প্রয়োজন, এটি সবার জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার দেওয়ার জন্য একটি দ্বিরাষ্ট্র সমাধানের পথ খোঁজার দিকে মনোযোগ দেওয়া উচিত বলেও উল্লেখ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১০

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১১

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১২

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৩

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৪

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৫

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৬

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৭

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৮

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৯

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

২০
X