কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:২২ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

আমি যা করছি, তা বেশ কার্যকর : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থান এবং হুমকিগুলো কতটা কার্যকর, সে বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমি যা-ই করছি, তা খুব ভালোভাবেই কাজ করছে।

বিবিসির উত্তর আমেরিকা সম্পাদক সারাহ স্মিথ এক সংক্ষিপ্ত টেলিফোন আলাপে ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, এ মাসের শুরুর দিকে তিনি যে বলেছিলেন আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে; সেটি কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ছিল?

উত্তরে ট্রাম্প বলেন, বিপরীত পক্ষ এখন যেকোনো মূল্যে একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে। সুতরাং আমি যা-ই বলছি বা করছি, তা খুব ভালোভাবেই কাজ করছে। অনেক ধন্যবাদ।

ন্যাটো জোটের বিষয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ন্যাটোর কোনো প্রয়োজন নেই, তবে তাদের সেখানে থাকা উচিত ছিল।

কেন তিনি তাদের যুদ্ধে যোগ দিতে বলেছিলেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, কারণ আমি দেখতে চেয়েছিলাম তারা আদৌ এই যুদ্ধে জড়াতে আগ্রহী কি না।

যুক্তরাজ্য ও ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন সবসময় রয়েছে উল্লেখ করেন ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাজ্যের সমালোচনা করে তিনি বলেন, অন্তত ন্যূনতম প্রচেষ্টা বা ভালো কিছু কথা বলা যুক্তরাজ্যের উচিত ছিল।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাজ্যের অনেকেই তার প্রশাসনের কাছে জানিয়েছেন যে, যুদ্ধে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি তাদের জন্য ভয়াবহ ভুল ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X