কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইরানের আরও এক জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

জব্দ জাহাজ। ছবি: সংগৃহীত
জব্দ জাহাজ। ছবি: সংগৃহীত

ইরানের আরও একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, ইরানের একটি বন্দরে যাওয়ার পথে জাহাজটিকে আটকে দেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫) জাহাজটিকে আটকে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) ইরানি পতাকাবাহী জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাত্রা করার চেষ্টা করছিল বলে জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজে তুসকার সম্পদের বিবরণ দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কবজায় থাকা জাহাজে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ছিল। শুক্রবার (২৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ‘অবৈধভাবে জাহাজ জব্দ’ করার ঘটনার নিন্দা জানিয়েছে। গত ১৯ এপ্রিল ইরানের সব বন্দরে অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র তুসকা নামের ইরানের বাণিজ্যিক জাহাজটিকে দখল করে।

এক্সে প্রকাশিত বিবৃতিতে ইরান জানিয়েছে, জাহাজটিতে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ছিল। এই জব্দ করাকে তারা ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই জবরদস্তিমূলক ও বেআইনি পদক্ষেপ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে এবং দুর্বল রোগীদের মারাত্মক বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

এদিকে অবরোধের মধ্যে চলাচল করা ইরানি জাহাজ নিয়ে মার্কিন দাবি প্রত্যাখান করেছে ইরান। দেশটি জানিয়েছে, মার্কিন অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। শুক্রবার (২৪ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিক বাহিনী যে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি আটক করেছে, সেটি ‘চীনের পক্ষ থেকে দেওয়া উপহার’ বহন করছিল। যুক্তরাষ্ট্র জানায়, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় তারা জাহাজটিতে গুলি চালিয়ে সেটি দখল করে।

মঙ্গলবার সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জাহাজটিতে কিছু জিনিস ছিল, যা খুব একটা ভালো নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X