মাসুদ রানা
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৩:৩৯ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল প্রকল্পের নথি পুড়ে ছাই

সেতু ভবনে হামলা
পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল প্রকল্পের নথি পুড়ে ছাই

কোটা আন্দোলন ঘিরে সেতু ভবনে দুর্বৃত্তদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় তিনশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় হওয়া মামলার এজাহার ও নথিপত্রে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ভবনের নিচতলা থেকে ১২তলা পর্যন্ত ফ্লোরে রাখা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দপ্তর, সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, পদ্মা সেতু প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহু লেন সড়ক টানেল প্রকল্প (বঙ্গবন্ধু টানেল), ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পসহ সেতু বিভাগের আওতাধীন সব প্রকল্পের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ দলিল, এফডিআর ইনস্ট্রুমেন্ট, টেন্ডার সিকিউরিটি ডকুমেন্টস, ইন্টারনেট সার্ভার, শতাধিক কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীসহ যাবতীয় নথিপত্র আগুনে পুড়ে গেছে। এ ছাড়া সেতু ভবনের পার্কিংয়ে থাকা তিনটি জিপ, ৯টি পিকআপ, সাতটি মাইক্রোবাস, একটি মিনিবাস, পাঁচটি মোটরসাইকেল ও একটি অ্যাম্বুলেন্স ভস্মীভূত হয়েছে।

সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২০ জুলাই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার পর ২১ জুলাই বনানী এলাকা থেকে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড দেন। বর্তমানে তিনি এ মামলায় রিমান্ডে রয়েছেন। এ ছাড়া এই মামলায় গ্রেপ্তারের পর ২২ জুলাই বিএনপি নেতা আমান উল্লাহ আমানের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিন উদ্দিন স্বপন ও ডা. মো. সামিউল হক ফারুকীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারাও বর্তমানে রিমান্ডে রয়েছেন।

মামলা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১৮ জুলাই সকাল ৯টায় সেতু ভবনে কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি অফিস করছিলেন। বিকেল ৪টায় সন্দিগ্ধ আসামি নুরুল হক নুরের নির্দেশে ও পৃষ্ঠপোষকতায় অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ আসামি দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সেতু ভবনের সামনে এসে সরকারবিরোধী নানা স্লোগান দেয়। পরে তারা সেতু ভবনের সচিবসহ কর্মকর্তাদের পদপদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করতে থাকে। তখন তারা হুমকি ও ত্রাস সৃষ্টির মাধ্যমে সেতু ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে আসামিরা সেতু ভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢোকে।

ভবনের নিচতলায় রাখা জিপ, কার, বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, পার্কিং শেড, ক্যান্টিন, গাড়িচালকের কক্ষ, আনসার শেড, মুজিব কর্নার, জেনারেটর কক্ষসহ মূল ভবন ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ ঘটায়। পরে আসামিদের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সরে আসতে অনুরোধ করলে তারা হত্যার উদ্দেশ্যে সেতু ভবনের সিনিয়র সচিব, অন্যান্য অফিস স্টাফ ও নিরাপত্তাকর্মীদের মারধর করে আহত ও গুরুতর জখম করে। পরবর্তী সময়ে তারা নিচতলার আনসার শেড, ড্রাইভার শেড থেকে চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাব এবং সেতু ভবনের ভেতরে ঢুকে নিচতলা থেকে ১১তলা পর্যন্ত ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। অফিসের রাখা কম্পিউটার, ল্যাপটপ, ফাইল কেবিনেট, এসি, ফ্যান, পানির ফিল্টার, চেয়ার-টেবিল, আসবাবসহ সরকারি ও ব্যক্তিগত মালপত্র সামগ্রী চুরি করে এবং প্রতিটি ফ্লোরে অগ্নিসংযোগ ঘটায়।

এ বিষয়ে ভিপি নুরের আইনজীবী হাবিবুর রহমান কালবেলাকে বলেন, নুরুল হক নুরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেটা ভিত্তিহীন। তিনি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাকে দুদিন আটক রাখার পর সাজানো মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আইনিভাবে এ মামলা মোকাবিলা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X