ঘরে টাকা তোলাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ

ঘরে টাকা তোলাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা মোট আয়ের ৮৬ দশমিক ৯০ শতাংশ। শুধু এনবিআর সংস্কার এবং সংস্থাটি আলাদা করার মাধ্যমে এই অর্থ
২ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
২ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী
দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা
দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার
ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার
বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!
বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!
  • চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে

    বিজ্ঞানভিত্তিক অত্যাধুনিক প্রযুক্তির যুগে বাংলাদেশে কতটুকু প্রস্তুত। এই অত্যাধুনিক প্রযুক্তি এখন বিশ্বে কর্মজীবী মানুষের বিকল্প হয়ে উঠেছে। এরই মধ্যে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোও উন্নত বিশ্বের মতোই এ অত্যাধুনিক প্রযুক্তির দখলে চলে যেতে শুরু করেছে। অর্থাৎ, বাংলাদেশও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। বর্তমান সরকার ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালসহ কয়েকটি খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এর আগে কয়েকটি গার্মেন্টস এবং ফার্নিচার শিল্পে রোবট ব্যবহারে শ্রমিকরা কর্মহীন হয়েছে। এ ছাড়া আধা অটোমেশন শিল্প তো আছেই। অটোমেশন এমন একটি প্রযুক্তিগত প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের সরাসরি হস্তক্ষেপ বা শারীরিক শ্রম ছাড়াই কোনো কাজ বা সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে। চলমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্বে পর্যায়ক্রমে

    শূন্য কার্বনের ইউনূস রাষ্ট্রে আনেন শূন্য গণতন্ত্র

    চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ছিল প্রচণ্ড চাপে। রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। জনগণের প্রত্যাশা ছিল বিশাল। এমন এক প্রেক্ষাপটে দেশকে নির্বাচনের রাজনীতিতে ফেরানোর জন্য প্রস্তুত করা এবং স্থিতিশীলতা বজায় রাখা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বিলম্বে হলেও দেশকে নির্বাচনের রাজনীতিতে ফেরার বিষয়টি উপলব্ধি করতে পারে ড. ইউনূস সরকার। কারণ, স্বাভাবিক গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে নির্বাচনই ছিল চূড়ান্ত এবং একমাত্র টেকসই পথ। একটি উত্তাল সময়ে জনশৃঙ্খলা বজায় রাখার চাপ এবং ভারসাম্য রক্ষার কাজটি ছিল জরুরি। কেননা তীব্র বিভাজিত সমাজে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সবসময়ই দুরূহ কাজ। অন্তর্বর্তীকালীন প্রশাসনকে এটা স্বীকার করতে হবে যে, দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেওয়াই ছিল তাদের

    অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

    বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান, শিল্পের কাঁচামাল এবং পুষ্টি চাহিদার বড় অংশই আসে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত থেকে।  কিন্তু বর্তমান বিশ্ববাস্তবতায় কৃষি এখন শুধু উৎপাদনের বিষয় নয়; এটি খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, নিরাপদ খাদ্য, প্রযুক্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।  চলতি অর্থবছরে বাজেটে কৃষি খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫.৯ শতাংশ, যা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ অনেক দেশের চেয়ে কম।  তাই ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কৃষি খাতের জন্য ১০ শতাংশ বরাদ্দ রাখা জরুরি।  কেননা, কৃষকের ঘাম, শ্রম ও সংগ্রামের ওপর দাঁড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা এখন নিশ্চিত হওয়ার পথে।  কিন্তু বাস্তবতা হলো, যে কৃষক দেশের
  • তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

    চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ছিল প্রচণ্ড চাপে। রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। জনগণের প্রত্যাশা ছিল বিশাল। এমন এক প্রেক্ষাপটে দেশকে নির্বাচনের রাজনীতিতে ফেরানোর জন্য প্রস্তুত করা এবং স্থিতিশীলতা বজায় রাখা ছিল অন্তবর্তী সরকারের প্রধান কাজ। বিলম্বে হলেও দেশকে নির্বাচনের রাজনীতিতে ফেরার বিষয়টি উপলব্ধি করতে পারে ড. ইউনূস সরকার। কারণ স্বাভাবিক গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে নির্বাচনই ছিল চূড়ান্ত এবং একমাত্র টেকসই পথ। একটি উত্তাল সময়ে জনশৃঙ্খলা বজায় রাখার চাপ এবং ভারসাম্য রক্ষার কাজটি ছিল জরুরি। কেননা তীব্র বিভাজিত সমাজে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সব সময়ই দুরূহ কাজ।  অন্তর্বর্তীকালীন প্রশাসনকে এটা স্বীকার করতে হবে যে, দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেওয়াই ছিল তাদের
    ইলিয়াস হোসেন
    ইলিয়াস হোসেনহেড অব নিউজ, আরটিভি

    বাজেট নিয়ে বাজে কথা

    আধুনিক পৃথিবীতে বাজেট এক অনিবার্য অনুষঙ্গ। ব্যক্তিজীবন, প্রতিষ্ঠান বা রাষ্ট্র পরিচালনায় পরিকল্পিত হিসাবের কোনো বিকল্প নেই। অতীব গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে নীতিনির্ধারক থেকে শুরু করে আমজনতার কৌতূহল এবং অবহেলার শেষ নেই। মৌসুম এলে বাজেট নিয়ে প্রচুর বাজে কথা হয়। অর্থনীতির ‘অ’ বোঝেন না, এমন লোকও অর্থহীন কচকচানিতে ব্যস্ত থাকেন। আবার, কাজের কাজ না করেও ফুরসত পান না সরকারের দায়িত্বশীলরা। বারবার প্রতারিত জনগণও ধরে নেয়, এটা তার নিয়তি। যত বড় বাজেটই হোক, তা পুরোপুরি বাস্তবায়ন হবে না। নিত্যপণ্যের দাম বাড়বে। অপ্রয়োজনীয় কিছু জিনিসের দাম কমবে। ধনী আরও ধনী এবং গরিব আরও গরিব হবে। এই অতি সরলীকরণ ধারণার সঙ্গে হতাশ জনতা আত্মীয়তা

    জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

    ১. ভূমিকা কওমি মাদ্রাসা বাংলাদেশের শিক্ষা-সভ্যতার এক ঐতিহ্যবাহী ধারা। এটি কেবল একটি বিশেষ শিক্ষাব্যবস্থার নাম নয়, বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষার এক অবিচ্ছেদ্য ভিত্তি। শতবর্ষী এই শিক্ষাব্যবস্থা সরকারি অনুদান ছাড়াই সম্পূর্ণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দান ও সহযোগিতার ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যা বিশ্বব্যাপী এক বিরল দৃষ্টান্ত। অজপাড়াগাঁ থেকে শুরু করে শহর-বন্দর পর্যন্ত বিস্তৃত এই প্রতিষ্ঠানগুলো নিরক্ষরতা দূরীকরণ, চারিত্রিক ও নৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা রক্ষা, দ্বীনি শিক্ষা এবং ধর্মীয় চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। আজকের নিবন্ধে কওমি শিক্ষাধারার অর্থনৈতিক ও সামাজিক অবদান বিশ্লেষণপূর্বক আসন্ন জাতীয় বাজেটে এই খাতে যুক্তিসংগত বরাদ্দের পক্ষে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হলো। ২. কওমি
  • কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

    আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে একটি মৌলিক সত্য বারবার প্রমাণিত হয়েছে— যুদ্ধ কখনোই হঠাৎ ঘটে না; এটি দীর্ঘদিন ধরে জমে থাকা কূটনৈতিক ব্যর্থতার অনিবার্য পরিণতি। রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা নিরাপত্তা উদ্বেগ যখন আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না, তখন সেই সংকট ধীরে ধীরে সামরিক সংঘর্ষে রূপ নেয়। International Crisis Group’র বিশ্লেষণে বলা হয়েছে, ‘ধারণাগত কূটনীতি এবং ধারাবাহিক আলোচনাই সংঘাত-উত্তেজনা কমানোর সবচেয়ে কার্যকর উপায়।’ (ICG, ২০২৪)।  আলোচনার দরজা বন্ধ হলেই সংঘর্ষের দরজা খুলে যায়; এই সত্য আজ কেবল তত্ত্বকথা নয়, বরং ২০২৬ সালের ইরান যুদ্ধ সম্ভবত এই সত্যের সবচেয়ে ভয়াবহ প্রমাণ।এই কূটনৈতিক ব্যর্থতার পরিণতি আজ রক্তাক্ত বাস্তবতায় স্পষ্ট। ইরান-ইসরায়েল-আমেরিকা সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রায়

    যুদ্ধের একশ দিন পর ইরান

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে সমন্বিত সামরিক অভিযান শুরু করার পর ১০০ দিন পেরিয়ে গেছে। এপ্রিল মাস থেকে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে এই সময়ে উভয় পক্ষের মধ্যে বারবার গোলাগুলি ও হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং লেবাননেও সংঘাত অব্যাহত আছে। শান্তি এখনো অধরা। কারণ কোনো পক্ষই তাদের মূল লক্ষ্য অর্জন করতে পারেনি। ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য ছিল শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা নয়। তারা ইরানের নিরাপত্তা ও সামরিক কাঠামোকেও দুর্বল করতে চেয়েছিল, যাতে দেশটির ভেতরে রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হয়। অন্যদিকে তেহরানের প্রধান লক্ষ্য ছিল শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং

    প্রদীপের নিচে অন্ধকার

    দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শ্রমকল্যাণ কেন্দ্রের বর্তমান অবস্থা বাংলা প্রবাদ ‘প্রদীপের নিচে অন্ধকার’কে স্মরণ করিয়ে দেয়। শ্রম অধিদপ্তরের অধীন এ কেন্দ্রের লক্ষ্য শ্রমিকদের স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য এবং বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা। অত্যন্ত দুঃখজনক বিষয়, অবহেলা, নিরাপত্তাহীনতা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির নিজেরই এখন রুগ্ণদশা। মঙ্গলবার কালবেলায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে শ্রমকল্যাণ কেন্দ্রের বর্তমান জরাজীর্ণ দশা এবং অবহেলার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কামারপাড়া রোডের মুখে প্রায় তিন বিঘা মূল্যবান সরকারি জমির ওপর নির্মিত কেন্দ্রটির বড় একটি অংশ পরিত্যক্ত এবং জরাজীর্ণ। শ্রমিকদের কল্যাণে কেন্দ্রটি সরব থাকার কথা থাকলেও এর একটি
অনলাইন জরিপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

১০

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

স্বাস্থ্য খাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ : ডা. রফিকুল 

১২

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

১৩

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১৪

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১৫

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৭

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৮

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৯

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

২০
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের বিশাল লক্ষ্য
পুরো বিশ্ব কাঁপছে ফুটবল বিশ্বকাপজ্বরে। সেই কাঁপুনি অনুভূত হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশেও। এর মধ্যেও সাধারণ মানুষের চোখ দেশের বার্ষিক জাতীয় বাজেটের দিকে। নতুন সরকারের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার। অর্থমন্ত্রী
শূন্য কার্বনের ইউনূস রাষ্ট্রে আনেন শূন্য গণতন্ত্র
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ছিল প্রচণ্ড চাপে। রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। জনগণের প্রত্যাশা ছিল বিশাল। এমন এক প্রেক্ষাপটে দেশকে নির্বাচনের রাজনীতিতে ফেরানোর জন্য প্রস্তুত করা এবং স্থিতিশীলতা বজায়
‘ছিন্ন বিশ্বে’ একতার গান
বিশ্বকাপ মানে যুদ্ধ। জয়-পরাজয়ের আখ্যান। আজ কানাডা, আমেরিকা ও মেক্সিকোতে সেই আখ্যানের গল্পগুলোর মঞ্চায়ন শুরু হবে ১৬ স্টেডিয়ামে। বিরোধ-সংক্ষোভে রক্তাক্ত হতে থাকা পৃথিবী ফুটবল নিয়ে খেলার আনন্দে মেতে উঠবে। ৪৮টি
নদীভাঙনে ছোট হয়ে আসছে বরিশাল
নদীবেষ্টিত অঞ্চল বরিশাল। কীর্তনখোলা, পদ্মা, মেঘনা, কালাবদর, আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া, সন্ধ্যা, কারখানাসহ অসংখ্য নদী বয়ে চলেছে বরিশালের চারদিক থেকে। ফলে বছরজুড়েই নদীভাঙনে পাল্টে যাচ্ছে বরিশালের মানচিত্র। নদীতে হারিয়ে যাচ্ছে মাইলের
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাব। ইতোমধ্যে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু করেছি।  তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুক্রবার (১২ জুন) চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমরা আগে যে ধরনের মুখস্থনির্ভর শিক্ষা গ্রহণ করেছি, বর্তমান শিক্ষাব্যবস্থা সেটির চেয়ে সম্পূর্ণ আলাদা। বর্তমান শিক্ষাব্যবস্থা মূলত ইনোভেশন, স্টার্ট-আপ এবং প্রজেক্ট বেইজড। শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল। প্রদর্শনীতে ৬ কলেজসহ উপজেলার মোট ২৬ শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এখানে তাদের উদ্ভাবনী চিন্তার মোট ২৯ প্রজেক্ট উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রজেক্ট প্রদর্শন প্রতিযোগিতায় প্রথম হয়েছে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে গুলবাহার সরকারি টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ, শিক্ষক, সুধী ও আমন্ত্রিত অতিথিরা।
১৪ মিনিট আগে

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

৬ ঘণ্টা আগে

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১০ ঘণ্টা আগে

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০ ঘণ্টা আগে

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১২ ঘণ্টা আগে

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

১২ ঘণ্টা আগে
সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ
সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ
সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা, সীমান্তে অবৈধ পুশইন এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মহানগর উত্তর দক্ষিণ। শুক্রবার (১২ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, ‘সীমান্তে অবৈধ পুশইন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন। ভারতকে অবশ্যই আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারকে ভারতের এই অবৈধ পুশইন বন্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে গণহত্যার বিচারে সরকারের উদাসীনতা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের জামিন দেখতে পাচ্ছি। কিন্তু গণহত্যা, দুর্নীতির কোনো বিচার দেখতে পাচ্ছি না। সরকার ফতোয়া দিচ্ছে আওয়ামী লীগ কীভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারে।’ সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, ‘সারা দেশে যেভাবে পতিত ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে, তাতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছ। দলমত নির্বিশেষে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ অঙ্গ সংগঠনের এই অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। পাশাপাশি এই পতিত স্বৈরাচারের দোসরদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ইদানিং আমরা দেখতে পাচ্ছি সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইন করা হচ্ছে, অনতিবিলম্বে ভারতের সরকার এটা বন্ধ না করলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সীমান্তে অভিমুখে লং মার্চ ঘোষণা করবে।’ বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নীলা শেখ, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্লাবন আহমেদ, রাসেল মুন, সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
৯ ঘণ্টা আগে
কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ
পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ
আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের
আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের
প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের
প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের
জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান
জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান
বাজেট অধিক ঋণনির্ভর ও লুটপাটের : জামায়াত
বাজেট অধিক ঋণনির্ভর ও লুটপাটের : জামায়াত

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘নতুন গণতান্ত্রিক সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব, সমতা এবং শান্তি ও সমৃদ্ধির অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করতে আগ্রহী।’ শুক্রবার (১২ জুন) চীন-দক্ষিণ এশিয়া এক্সপো উপলক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের স্থানীয় একটি হোটেলে সকালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘উভয় দেশের জনগণ যাতে বাস্তব ও প্রত্যক্ষ উপকার লাভ করতে পারে, সে রকম টেকসই সম্পর্ক সৃষ্টিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। তারই প্রতিফলন এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণ।’ তিনি বলেন, “আজ আমাদের জন্য একটি বিশেষ দিন, কারণ আমরা আতিথেয়তাপূর্ণ ও উষ্ণ শহর কুনমিংয়ে ‘বাংলাদেশ ডে’ উদযাপন করছি। চীনের মাটিতে এমন উদযাপন করতে পারা আমাদের দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার এক উজ্জ্বল প্রতীক। যা বছরের পর বছর ধরে লালিত ও বিকশিত হয়েছে। আমরা গর্বের সঙ্গে আমাদের দেশকে সম্ভাবনার এক অনন্য ভূমি হিসেবে অভিহিত করি। এটি কেবল একটি স্লোগান নয়; বরং একটি উন্মুক্ত আমন্ত্রণ।” এতে বক্তব্য রাখেন, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, ইউনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ইয়াং, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, চীনের কাউন্সিল ফর দ্য প্রোমোশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট লিউ কী লিন।

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের কিছু টুলস আছে, যা আমরা আগামী কয়েক দিনের মধ্যে প্রয়োগ করব। ইসলামী ব্যাংকের জন্য ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট (জরুরি তারল্য সহায়তা) যা দেওয়ার প্রয়োজন, তা আমরা দেবো।’ শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে মো. মোস্তাকুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যা অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। পাঁচজনের এই বোর্ডের মধ্যে একজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় তাকে ১৬ মার্চ পরিবর্তন করা হয়। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না। আমরা কোনো বোনাস, বদলি বা পদোন্নতির জন্য কোনো হস্তক্ষেপ করিনি।’ তিনি বলেন, ‘ঈদুল আজহার আগে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান পদত্যাগ করেন। যেহেতু একটি সিস্টেমিক ব্যাংকে ন্যূনতম পাঁচজন সদস্য ছাড়া বোর্ড চলে না, তাই আমাদের তাৎক্ষণিকভাবে একজনকে নিয়োগ দিতে হয়েছে।’ গভর্নর বলেন, ‘জুলাই ২০২৪-এ ইসলামী ব্যাংকের এডিআর (ঋণ-আমানত অনুপাত) ছিল ৯৩, যা বর্তমানে ৯৭-৯৮ শতাংশে দাঁড়িয়েছে। আমাদের নির্ধারিত সীমা হলো ৯২। আমরা ম্যানেজমেন্টকে এটি কমাতে বলেছি।’

সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গত ১১ বছর পে-স্কেল হয়নি। কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে। আশা করছি, সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে।’ শুক্রবার (১২ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধার কথা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১১ বছর পর নতুন স্কেল দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘এ বাজেট সবার জন্য। সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধার মধ্যে দেশের প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে। কেউই এ বাজেটের আওতার বাইরে নেই। অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা অর্থনৈতিক ব্যবস্থার বাইরে ছিলেন, তাদেরও বাজেটের আওতায় আনার জন্য বরাদ্দ রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, “সবার জন্য ‘ইনক্লুসিভ’ বাজেট করতে হয়েছে। গত দেড় দশক আমাদের অর্থনীতি ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি। কিছু মানুষের অর্থনীতি। নির্দিষ্ট কিছু মানুষকে, একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের অর্থনীতির ভাবনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। সেই ভাবনা থেকে সীমিত সম্পদের মধ্যে সবার জন্যই এ বাজেট দেওয়া হয়েছে।’ এর আগে বৃহস্পতিবার (১১ জুন) বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।’
১৪ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম কমেছে এবং সপ্তাহজুড়ে উল্লেখযোগ্য ক্ষতির দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। খবর রয়টার্সের।  শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৮৩.১৯ ডলারে নেমে আসে। এদিকে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম প্রায় ৩.৪ শতাংশ কমার পথে রয়েছে। অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ২.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২০৪.৪০ ডলারে পৌঁছেছে। উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকলে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পদক্ষেপ নিলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা আরও চাপের মুখে পড়তে পারে। ফলে বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থান গ্রহণ করছেন।
১৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রশাসনের আধুনিকায়ন, অটোমেশন ও কাঠামোগত সংস্কার ছাড়া রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১২ জুন) সিপিডি আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়া’ শীর্ষক সভায় এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, উন্নয়ন বাজেটে থোক বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। একই সঙ্গে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যেতে পারে। বিদেশি ঋণের প্রসঙ্গ টেনে ড. ফাহমিদা খাতুন বলেন, স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে বিদেশি ঋণ ব্যবহার করা না গেলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে খাদ্য ও জ্বালানির সরবরাহ বাড়ানোর পাশাপাশি দক্ষ ও বাস্তবসম্মত মুদ্রানীতি গ্রহণ করতে হবে। এ লক্ষ্য অর্জনে সংকোচনমূলক মুদ্রানীতি আরও কিছুদিন অব্যাহত রাখাতে হবে। তিনি আরও বলেন, সরকারি ব্যয়ের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি না পেলে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য অর্জন সম্ভব হবে না। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও কৃষি খাতে বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগজনক। নিম্নআয়ের মানুষের ওপর করের চাপ বাড়ছে বলেও মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক। তিনি বলেন, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর সুযোগ ছিল। বাজেটে করের ক্ষেত্রে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, দেশীয় শিল্পের জন্য কর রেয়াত ও আমদানি পর্যায়ে কর সুবিধা দেয়া হয়েছে। উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান তৈরির উদ্যোগ রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।
১৯ ঘণ্টা আগে
বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি
সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়
সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার
বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের
শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের
নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু
নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু
অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার
অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার
রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত
রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর
আমার এলাকার সংবাদ
অনুসন্ধান
.

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ ফুটবল দলের অনুশীলন ভেন্যুর কাছ থেকে একটি গাড়ির ট্রাঙ্কে পচনধরা মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) দেশটির সীমান্ত শহর তিহুয়ানার কালিয়েন্তে স্টেডিয়ামের বিপরীত পাশে একটি সুপারমার্কেটের গাড়ির ভেতর থেকে এ লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন। এএফপির বরাতে ইয়াহু নিউজের খবরে বলা হয়, কালিয়েন্তে স্টেডিয়ামের (যেখানে ইরানের জাতীয় দল অনুশীলন করছে) ঠিক উল্টো দিকে একটি সুপারমার্কেটের পার্কিং লটে ক্যালিফোর্নিয়ার নম্বরপ্লেট–সংবলিত একটি ধূসর রঙের টয়োটা এসইউভি গাড়ি রাখা ছিল। পুলিশ গিয়ে সেটির পেছনের ডালা (ট্রাংক) খুললে লাশটি বেরিয়ে আসে। সাদা সুরক্ষামূলক পোশাক পরা অপরাধ তদন্ত বিশেষজ্ঞরা লাশটি সরিয়ে নেওয়ার আগে গাড়িটি পরীক্ষা-নিরীক্ষা করেন। তিহুয়ানার প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, একটি টহল ইউনিট গাড়িটির ভেতরে মরদেহটি খুঁজে পায়। প্রসিকিউটর দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘গাড়িটি তল্লাশি করে ট্রাঙ্কের ভেতরে কালো ব্যাগে মোড়ানো এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহে সহিংসতার চিহ্ন ছিল।’ তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গাড়িটি বুধবার থেকে পরিত্যক্ত অবস্থায় সেখানে পড়ে ছিল। সাম্প্রতিক দিনগুলোতে তিহুয়ানায় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। প্রতিদিনই দীর্ঘ সময় ধরে তীব্র রোদ ছিল। মেক্সিকো দীর্ঘদিন ধরেই শক্তিশালী মাদক চক্রের সহিংসতায় ভুগছে এবং দেশটিতে হত্যার হার বিশ্বের অন্যতম শীর্ষ। যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী শহর তিহুয়ানা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সেখানে ১ হাজার ২০০টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শুরুতে দলটির অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় করার পরিকল্পনা ছিল। তবে চলমান বৈরিতার কারণে সেটি পরিবর্তন করে মেক্সিকোতে স্থানান্তর করা হয়। মেক্সিকোতে পৌঁছানোর পর থেকেই ইরান দলকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। সশস্ত্র সেনাদের পাহারায় দলটিকে হোটেল ও স্টেডিয়ামের মধ্যে আনা-নেওয়া করা হচ্ছে। শুক্রবার উদ্ধার হওয়া মরদেহ সরিয়ে নেওয়ার মাত্র কয়েক মিনিট পরই ইরান দল স্টেডিয়াম ত্যাগ করে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’
জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের
জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের
পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?
পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?
রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক
রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক
যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 
যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 
বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন
বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন
তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া
তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া
শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব’
শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব’
বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার
বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার
শিবা শানুর বিরুদ্ধে হুমকির অভিযোগ সালমান শাহ’র মায়ের
শিবা শানুর বিরুদ্ধে হুমকির অভিযোগ সালমান শাহ’র মায়ের
চলতি বছরই আসছে ‘সুড়ঙ্গ-২’ সিক্যুয়েল
চলতি বছরই আসছে ‘সুড়ঙ্গ-২’ সিক্যুয়েল
প্রচারে আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর'
প্রচারে আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর'
আফরান নিশোকে নিয়ে নতুন তিন সিনেমার ঘোষণা
আফরান নিশোকে নিয়ে নতুন তিন সিনেমার ঘোষণা
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক
শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক
মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো
মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো
২ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
২ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে চলতি বিশ্বকাপের অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেই আধিপত্যের প্রতিফলনও এসেছে স্কোরবোর্ডে। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্লোরিয়ান বালোগানের দুর্দান্ত ফিনিশে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।  তবে সুযোগের পর সুযোগ তৈরি করেও আরও অন্তত দুটি গোল করতে না পারার আক্ষেপ নিয়েই বিরতিতে গেছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়ের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে যুক্তরাষ্ট্র। সেই চাপের ফল আসে মাত্র সপ্তম মিনিটে। ওয়েস্টন ম্যাককেনির পাস থেকে ক্রিশ্চিয়ান পুলিসিক আক্রমণ গড়ে তোলেন।  দুই ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বল পাঠাতে চেয়েছিলেন সতীর্থের দিকে। কিন্তু সেই বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের জালেই জড়িয়ে দেন প্যারাগুয়ের ডিফেন্ডার ববাদিয়া। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল হজমের পর কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করে প্যারাগুয়ে। ১৪ মিনিটে তাদের প্রথম শট নেন হুলিও এনসিসো, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র আক্রমণের ধার আরও বাড়াতে থাকে। ফ্লোরিয়ান বালোগান ও সার্জিনিও ডেস্টকে ঘিরে কয়েকটি বিপজ্জনক আক্রমণ তৈরি হয়। এক পর্যায়ে ম্যাককেনির পাস থেকে বালোগান বল পেয়ে ডেস্টকে সুযোগ করে দেন। তবে ডেস্টের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক অরলান্দো গিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দ্বিতীয় গোলের খুব কাছেও পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাককেনির আরেকটি নিখুঁত পাস থেকে বালোগান বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধের শেষ দিকে বাম প্রান্ত দিয়ে উঠে আসা পুলিসিক নিখুঁত পাস বাড়ান বক্সের ভেতরে থাকা বালোগানের উদ্দেশে। ডিফেন্স লাইনের ঠিক পেছনে অবস্থান নেওয়া এই ফরোয়ার্ড প্রথম স্পর্শেই বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। অফসাইডের কোনো সুযোগ না থাকায় গোলটি বৈধ ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। দুই গোলে এগিয়ে গেলেও আরও বড় ব্যবধানে এগোনোর সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। ৩৮ মিনিটে কর্নার থেকে ক্রিস রিচার্ডসের হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর ৪৫ মিনিটে মালিক টিলম্যানের জোরালো শটও প্রতিহত করেন গিল। ফলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও সুযোগ নষ্টের কারণে কিছুটা আক্ষেপ নিয়েই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণভাগ ও রক্ষণ—দুই বিভাগেই অনেক বেশি কার্যকর হতে হবে প্যারাগুয়েকে।
ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার
ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার
বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!
বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!
ইভেন্ট
লা লিগা
লা লিগা
ইপিএল
ইপিএল
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন
উইম্বলডন
উইম্বলডন
লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বুন্দেসলিগা
বুন্দেসলিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপা লিগ
ইউরোপা লিগ
ইউএস ওপেন
ইউএস ওপেন
X