নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।   প্রধান বিচারপতি বলেন, ১৫
মেট্রোরেলের যাত্রীসেবা শুক্রবার থেকে বন্ধের ঘোষণা
মেট্রোরেলের যাত্রীসেবা শুক্রবার থেকে বন্ধের ঘোষণা
মাঠে মারা যাচ্ছে সব আন্দোলন!
মাঠে মারা যাচ্ছে সব আন্দোলন!
‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি মিলবে মার্কিন নাগরিকত্ব
‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি মিলবে মার্কিন নাগরিকত্ব
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ
৩৮০১ কোটি টাকার প্রকল্পে পরামর্শেই খরচ ৮০৮ কোটি
৩৮০১ কোটি টাকার প্রকল্পে পরামর্শেই খরচ ৮০৮ কোটি
সেই অভির ফেরায় অনিশ্চয়তা
সেই অভির ফেরায় অনিশ্চয়তা
  • দারিদ্র্যের হার বাড়ছে কেন

    অর্থনৈতিক চাপ, যেমন উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থান হ্রাস এবং উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণে দারিদ্র্য বাড়ে। এ ছাড়া, অপর্যাপ্ত স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ, বৈষম্যমূলক নীতি, প্রাকৃতিক দুর্যোগ এবং একটি নির্দিষ্ট দারিদ্র্যের চক্রের কারণেও দারিদ্র্য বাড়ে। দারিদ্র্য বাড়ার আরেকটি কারণ হলো উচ্চ মূল্যস্ফীতি। জীবনযাত্রার প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়, যা দরিদ্র পরিবারগুলোকে আরও দরিদ্র করে তোলে। এরপর আছে কর্মসংস্থান সংকট। পর্যাপ্ত নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া এবং মন্দার কারণে চাকরি হারানোর ফলে আয়ের উৎস কমে যায়। অর্থনৈতিক বৈষম্য সুবিধাভোগীরা আরও বেশি সুবিধা পায়, কিন্তু অনেক দরিদ্র ও নিম্ন-আয়ের মানুষ প্রয়োজনীয় পরিষেবা থেকেও বঞ্চিত হয়। সঠিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাবে

    যেভাবে জাতির ঐক্যের প্রতীক হয়ে উঠলেন

    হাসপাতালের সংকটময় বিছানায় শুয়ে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চারপাশে এখন সমগ্র জাতি নিঃশব্দ প্রার্থনায় নিমগ্ন। দল-মত-ধর্ম-বর্ণের ব্যবধান ভুলে সবাই তার জন্যই হাত তুলছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ খেটে-খাওয়া মানুষ পর্যন্ত সবার হৃদয়ে একই মিনতি—তিনি সুস্থ হোন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো নেতার অসুস্থতা নিয়ে এমন সামষ্টিক আবেগ, এমন ঐক্যের বিস্তার আগে কখনো দেখা যায়নি। এই দৃশ্য বলে দেয়, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন; তিনি হয়ে উঠেছেন দেশের মানুষের গভীরতম মানবিক অনুভূতির প্রতীক। এই ভালোবাসা, এই ঐক্যের উৎস শুধুই তার দীর্ঘ রাজনৈতিক পথচলায় নয়; উৎস তার চরিত্রে, তার মহত্ত্বে, তার অসীম সহিষ্ণু ও নিঃস্বার্থ হৃদয়ে। খালেদা জিয়া সেই বিরল রাজনৈতিক ব্যক্তিত্বদের

    এআই কোন সংকট ডেকে আনতে পারে

    চলমান আর্থিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে এ কথা বলা যায় যে, বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এবং অঞ্চলে অভ্যন্তরীণ এবং আন্তঃদেশীয় কোন্দল, ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি, দেশে দেশে ডানপন্থি রাজনীতির উত্থানের ফলে রক্ষণশীল নীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার ভঙ্গুর পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে এক নাজুক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগের উল্লম্ফন। উন্নত দেশে হাইটেক কোম্পানিগুলো এআই অবকাঠামোতে এত বেশি বিনিয়োগ করেছে, যা বিনিয়োগকারীদের মনে এক আকাশচুম্বী প্রত্যাশার জন্ম দিয়ছে। ফলে, এসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে অভাবনীয় হারে। উদাহরণস্বরূপ, ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে
  • সন্দেহ নয়, সচেতন হন

    রাজধানীর মোহাম্মদপুরে নৃশংস উপায়ে মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যে, গতকাল দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলোচিত এ ঘটনায় পুলিশের তৎপরতাকে আমরা সাধুবাদ জানাই। কেননা, অপরাধ সংঘটনের পর অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের আস্থা ফেরাতে সহায়ক ভূমিকা রাখে। গত সোমবার সকালে হত্যার শিকার হন মা লায়লা ও মেয়ে নাফিসা। স্ত্রী ও মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন আ জ ম আজিজুল ইসলাম। মামলায় তিনি বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজের একটি বর্ণনা দেন। এতে বলা হয়, আসামি সকাল ৭টা ৫১ মিনিটে

    মানবাধিকারের মানদণ্ড যেন অদৃশ্য নির্দেশনায় বাধা 

    ‘ন্যায়ের প্রদীপ’ নামের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির সদর দপ্তর ঝিমঝিম করে ব্যস্ত। সংস্থার দেশ পরিচালক রাসেল বাবু , তার বিলাসবহুল কাচের অফিসে বসে একটি জরুরি রিপোর্ট পর্যালোচনা করছেন। রিপোর্টটি ছিল একটি দেশের সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা এবং দমন-পীড়ন নিয়ে। রাসেল রিপোর্টে চোখ বোলাচ্ছিলেন, যেখানে ভুক্তভোগীদের হৃদয়বিদারক সব বর্ণনা ছিল। কিন্তু তার মনে খটকা লাগল যখন তিনি দেখলেন যে, রিপোর্টে শুধু সরকারি পক্ষের ওপর আক্রমণের ঘটনাগুলোই জোরালভাবে তুলে ধরা হয়েছে। বিরোধী গোষ্ঠীর ওপর হামলার ঘটনাগুলো উল্লেখ থাকলেও, সেগুলোকে খুব হালকাভাবে উপস্থাপন করা হয়েছে। অফিসের বাইরে তার সহকারী রাজেশ, সংস্থার অন্যতম প্রধান তহবিলদাতা ‘ওরিয়ন ফাউন্ডেশন’ -এর একজন বোর্ড সদস্যের ছেলে, একটি ফোন কলে ব্যস্ত।

    আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

    শহর ও উপশহরের জীবনে আটা আমাদের প্রতিদিনের খাবারের অপরিহার্য অংশ। সকালের নাশতা-রুটি থেকে শুরু করে বেকারির বিস্কুট, কেক কিংবা নুডলস সবখানেই আটার ব্যবহার অতি দ্রুত বেড়ে চলেছে। পরিবর্তিত জীবনধারা, নগরায়ণ, খাদ্যাভ্যাসের বৈচিত্র্য এবং খাদ্যশিল্পের বিস্তারের সঙ্গে সঙ্গে আটাভিত্তিক খাবার আমাদের দৈনন্দিন জীবনে দৃঢ়ভাবে জায়গা করে নিয়েছে। ঠিক এই কারণে জনগণের সামগ্রিক পুষ্টির অভাব দূর করতে আটাকে ফর্টিফিকেশনের (অনুপুষ্টি সমৃদ্ধকরণ) উপযুক্ত বাহন হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে অনুপুষ্টির অভাব এক নীরব সংকট মাইক্রোনিউট্রিয়েন্ট (অনুপুষ্টি) ঘাটতি, যাকে প্রায়ই ‘অনুপুষ্টির নীরব সংকট’ বলা হয়। বাংলাদেশে বহুদিন যাবৎ এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে (২০১৯-২০) অনুযায়ী, প্রজননক্ষম নারীদের ৪০ শতাংশের বেশি আয়রনের ঘাটতিতে ভুগছেন।
  • সম্প্রীতির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া

    দেশের ইতিহাসে সবচেয়ে নির্মম নির্যাতনের স্বীকার যে রাজনীতিবিদ, তিনি হলেন বেগম খালেদা জিয়া। অমানবিক আচরণে বিদ্ধ করে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তাকে। মিথ্যা মামলায় জেলে পর্যন্ত পাঠানো হয়েছে। স্বামী-সন্তানের স্মৃতিবিজড়িত বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী শক্তি প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ঠিকভাবে চিকিৎসাটা পর্যন্ত নিতে দেওয়া হয়নি দেশের জনপ্রিয়তম এ নেত্রীকে। বুকের ধন কনিষ্ঠ সন্তানকে চিরতরে হারিয়েছেন। আরেকজন সন্তানকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে। পরিবার-পরিজন বলতে তেমন কাউকেই কাছে থাকতে দেওয়া হয়নি। বছরের পর বছর ধরে একপ্রকার নির্বাসিত কয়েদির মতো অপমানজনক অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। তবে, অপবাদ আর অপমানের এমন লৌহশৃঙ্খলের ভেতর দিয়ে নিয়ে গেলেও, মানুষের মন থেকে

    উন্নয়নের মূল চাবিকাঠি প্রাতিষ্ঠানিক সংস্কার ও রাজনৈতিক সদিচ্ছা

    গত দিনের পর জিডিপির প্রবৃদ্ধি বা মূল্যস্ফীতি পরিমাপ করতে অসংখ্য পরিসংখ্যানের প্রয়োজন হয়। কিন্তু এগুলোর কোনোটিই ব্যক্তিগত তথ্য নয়; এগুলো অন্য উৎস থেকে সংগ্রহ করা হয়। ব্যক্তিগত কোনো পরিসংখ্যান হলে আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী ব্যক্তির পরিচয় গোপন রাখতে হয়। যেমন—সার্ভে বা জরিপ প্রকাশ করার সময় ব্যক্তি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যেন চেনা না যায়, তা নিশ্চিত করতে হয়। কিন্তু জিডিপি বা মূল্যস্ফীতির হিসাব তো আসে অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, যেখানে গোপনীয়তার কোনো অবকাশ নেই। কাজেই জিডিপি কীভাবে মাপা হচ্ছে, প্রবৃদ্ধি বা মূল্যস্ফীতি কীভাবে প্রতি বছর হিসাব করা হচ্ছে, কোন বাজারের কোন জায়গা থেকে কোন সামগ্রীর দাম প্রতি সপ্তাহে নেওয়া হচ্ছে—এসবের মধ্যে

    সঠিক নীতি ও বাস্তবায়ন চাই

    বাংলাদেশের অর্থনীতি এখন বহুমাত্রিক চাপে রয়েছে। দীর্ঘমেয়াদি কাঠামোগত দুর্বলতা, আর্থিক খাতের অস্থিরতা, বৈদেশিক মুদ্রার সংকট, বিনিয়োগে ভাটা, সব মিলিয়ে অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ ও ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে অর্থনীতিবিদদের বক্তব্যে এ বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি কোনো স্বাভাবিক ওঠানামা নয়; বরং বহু বছরের অব্যবস্থাপনা, দুর্নীতি ও দুশাসনের ফল। অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন উল্লেখ করেছেন, বাংলাদেশ এখন ইতিবাচক ও নেতিবাচক সূচকের দ্বৈত চাপে রয়েছে। রেমিট্যান্স বৃদ্ধি, অর্থ পাচার কমে আসা, রাজস্ব আদায়ে কিছুটা গতি ও বিদ্যুৎ সরবরাহের উন্নতি অবশ্যই আশাব্যঞ্জক।
  • ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম
    বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

    বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

    • হ্যাঁ
    • না
    • মন্তব্য নেই
    +
    =
    সাবমিট
    মোট ভোটদাতাঃ ১,৬০৪ জন
    মোট ভোটারঃ ১,৬০৪
    ভোট দিন
    Link Copied
অনলাইন জরিপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৭ হাজার ছাড়াল

লাতিন বাংলা সুপার কাপ / স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ, যা বললেন আয়োজকরা

মুম্বাইয়ে নেমেই কপিল শর্মাকে প্রিয়াঙ্কার ‘হুঁশিয়ারি’ 

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি মিলবে মার্কিন নাগরিকত্ব

৮ ডিগ্রিতে নামল দেশের তাপমাত্রা

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার

এই পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগবে দলগুলো

মেট্রোরেলের যাত্রীসেবা শুক্রবার থেকে বন্ধের ঘোষণা

নির্বাচনের তপশিল কী? এতে যা যা থাকে

১০

নায়িকা হওয়ার লালসা নেই, অভিনেত্রী হতে চাই:অহনা

১১

বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে

১২

ছেলেটা তিন-চারবার মা মা বলে ডাকল, অতঃপর...

১৩

যুক্তরাষ্ট্রে যেতে দেখাতে হতে পারে সোশ্যাল মিডিয়ার ইতিহাস

১৪

গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে : সেলিমুজ্জামান সেলিম

১৫

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৬

বাবা-মাকে হারানোর শোকই আমাকে বড় করেছে: শাহরুখ

১৭

মেঘনা গ্রুপে চাকরি, থাকছে না বয়সসীমা

১৮

বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি

১৯

গভীর নলকূপে ছেলে, রাতভর অপেক্ষার পর যা বললেন মা

২০
রপ্তানির আড়ালে হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা ছিলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। সেই ক্ষমতাবলে গ্রুপটি তখন বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার
অনিশ্চয়তা কাটছে না বিএনপির শরিকদের
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। নির্বাচনের তপশিল ঘোষণার সময় অতি সন্নিকটে হলেও প্রধান শরিক
৩৮০১ কোটি টাকার প্রকল্পে পরামর্শেই খরচ ৮০৮ কোটি
রাজধানীসহ আশপাশের এলাকার পানি নিরাপত্তা ও স্যানিটেশন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত। নদী-খাল দূষণ, অপর্যাপ্ত স্যুয়ারেজ নেটওয়ার্ক এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে শহরের পানির মান ও জনস্বাস্থ্য ঝুঁকির মুখে। এ চ্যালেঞ্জ মোকাবিলায়
দুর্নীতি ঢাকতে গোপন বৈঠক রসিদ দিয়ে ঘুষের ফান্ড
নারী ও কিশোরী পাচারে ৫৩টি রিক্রুটিং এজেন্সির সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ তুলে ধরে গত ১৩ জুলাই প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। সেই প্রতিবেদনের সূত্র ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৭ হাজার ছাড়াল
ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৭ হাজার ছাড়াল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৭ হাজার ৩৯২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৮৪ হাজার ৮০৭ জন পুরুষ ভোটার ও ২৩ হাজার ২৩৪ জন নারী ভোটার রয়েছেন। যে সকল দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি। এ ছাড়া ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।’ আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন। অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
১৬ মিনিট আগে

নির্বাচনের তপশিল কী? এতে যা যা থাকে

১ ঘণ্টা আগে

বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি

২ ঘণ্টা আগে

দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প যা বললেন আবহাওয়াবিদ পলাশ

২ ঘণ্টা আগে

সুপারিশের বোঝা সংবলিত পুলিশ কমিশন অধ্যাদেশ জারি

১১ ঘণ্টা আগে

দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প

৩ ঘণ্টা আগে
গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে : সেলিমুজ্জামান সেলিম
গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে : সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি। তবে গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি। এ জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী না করলে বিএনপি ক্ষমতায় এলেও এই এলাকার উন্নয়নের ধারাবাহিকতার সুযোগ কমে যাবে।  বুধবার (১০ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন মাঠে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকাবাসীর সন্তানদের ভবিষ্যৎ, স্থানীয় উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বিবেচনা করে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক বলেন, বিভিন্ন পারিবারিক কলহে প্রায়ই নিরীহ মানুষ হয়রানির শিকার হন, আজ থেকে বাঁশবাড়ীয়া ইউনিয়নে কোনো নিরীহ মানুষ যেন ন্যূনতম হয়রানির শিকার না হয়—সে বিষয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। কোনো নিরীহ মানুষকে নিপীড়ন, নির্যাতন বা মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টেনে তিনি জানান, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও নারী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি—এসবই বিএনপির নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে। সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আমাদের ছদ্মবেশে অনেক মানুষ রয়েছে, তারা নিজেরাও হয়তো চায় না আগামীতে বিএনপি ভালো কিছু করুক। আমি চাই, এই তৃণমূলের নেতাকর্মী-সমর্থকদের, আপনারা সব ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে দিয়ে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করব, এটাই হোক আজকে আমাদের শপথ। এই তৃণমূলের নেতাকর্মীরাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করবে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মো. বদরুজ্জামান এজাজ, দিগনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মোল্যা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
জামায়াতের শোডাউনে আহতের দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী
জামায়াতের শোডাউনে আহতের দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী
অনিশ্চয়তা কাটছে না বিএনপির শরিকদের
অনিশ্চয়তা কাটছে না বিএনপির শরিকদের
নারী ও সংখ্যালঘুদের প্রাধান্য দিল এনসিপি
নারী ও সংখ্যালঘুদের প্রাধান্য দিল এনসিপি
তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি
তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি
মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব : লায়ন ফারুক
মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব : লায়ন ফারুক
তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক
তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা বিক্রি হবে। সর্বশেষ মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে সবশেষ গত ১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২ ডিসেম্বর থেকে। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

পুরোনো ফোন আমদানি নিয়ে সিদ্ধান্ত দিল সরকার

আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির মুখে পুরনো ফোন আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কোন মডেলের পুরনো ফোন বিদেশে থেকে আনা যাবে, তা নির্ধারণ করে দেবে সরকার। বুধবার (১০ ডিসেম্বর) রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনও বাঁধা নেই। কত পুরানো ফোন আমদানি কারা যাবে, কোন কোন মডেল ডাক টেলিযোগাযোগ বিভাগ তা বাণিজ্য মন্ত্রণালয়সহ উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করবেন। তবে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে আমদানির বিষয়ে অবহিত করতে হবে। সকল পক্ষকে আগামীকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। এ ছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনর্নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে মধ্যস্থতা করবে। আমদানিকারক ও উৎপাদনকারীরা একসঙ্গে বসে সরকারকে লিখিতভাবে জানাবে। দেশে ব্যবহার করা মোবাইল ফোনের তথ্যভান্ডার এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) ব্যবস্থা চালু নিয়ে আন্দোলনরত ‘আনঅফিসিয়াল ফোন’ বা ‘গ্রে মার্কেটের’ ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে বহুপক্ষীয় ওই সভায় একই সঙ্গে অবৈধ বা আনঅফিসিয়াল ফোনগুলো ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়। সরকারের ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকেই চালু হবে এনইআইআর। বেশ কয়েক দিন থেকে এনইআইআর বাতিলের দাবিতে আন্দোলন করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বুধবারও তারা রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সড়ক আটকে দাবি আদায়ে আন্দোলন করেছেন। এর মধ্যেই আন্দোলনরত ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিটিআরসি, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়সহ মোবাইল ফোন খাতের ব্যবসায়ীরা। বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম বলন, ‘বৈঠকে আমাদের শর্ত দিয়ে পুরনো ফোন আমদানির অনুমোদন দেওয়া হবে বলে সিদ্ধান্ত দিয়েছেন তারা।’ পুরনো ফোনের সে ক্ষেত্রে কর দিতে হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘ট্যাক্স তো সরকার নেবেই। আমরা বলেছি ট্যাক্সটা যেন ন্যূনতম হয়।’ নতুন ফোন আমদানি প্রক্রিয়া সহজীকরণ করার বিষয়ে কী হলো, এ বিষয়ে মোহাম্মদ আসলাম বলেন, ‘মার্কেটটা যেন সহনীয় থাকে, সেভাবে ট্যাক্স করার কথা বলেছি আমরা। ৫৭ শতাংশ ট্যাক্স দিয়ে ফোন আইনা তো আর স্থানীয়ভাবে যারা ফোন বানাবে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করা যাবে না। আমাদের দাবি ট্যাক্সটা যেন সহনীয় হয়, ফোনের দাম যেন না বাড়ে। মানুষ যেন ফোন কিনতে পারে।’

জনগণ ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না : অর্থ উপদেষ্টা 

দেশের মানুষ পণ্য কেনার সময় বা সেবা গ্রহণে মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট দিলেও অনেক সময় তা সরকারের কোষাগারে পৌঁছায় না মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, একটা জিনিস ভ্যাটের যেটা হয়, সিস্টেমটা যেন...সবাই বলবেন, খুব সহজ যেন সিস্টেম হয় এবং ভ্যাটে যেন কোনো কারচুপি না হয়। ভ্যাট যেন, আপনি বা আমি যদি ভ্যাট দেই, সেটা যেন সরকারের কোষাগারে পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, ভ্যাটটা অনেক সময় পৌঁছায় না। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। পৃথিবীর অন্যান্য দেশে কেনাকাটা করতে গেলে ‘ভ্যাট থেকে নিস্তার নাই’ মন্তব্য করে উপদেষ্টা বলেন, আমি অনেককে দেখেছি আমার আত্মীয়-স্বজনও, এই দোকানে ভ্যাট আছে? আছে। ঠিক আছে থাক, আরেক দোকানে যাই। ব্যবসায়ী ভ্যাট নেবে না, ঠিক আছে না নিলে চলবে। অতএব আমাদের মধ্যে কিন্তু মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে। কর দিলে সেই তার বিপরীতে সেবাটাও যেন মেলে, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমাদেরও কিন্তু সরকারের দিক থেকে এটা এনশিওর করতে হবে যে ট্যাক্সটা আপনাদের কাছে নিচ্ছে, মানুষের কাছে, তার বদলে যেন সব ধরনের সেবা যেন এনশিওর করে। তবেই কিন্তু লোকজন কনভিন্সড হবে যে আমি ট্যাক্স দেব, কারণ এটা তো আমার জন্য।  ভ্যাট পদ্ধতির আধুনিকায়ন দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে হবে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, আমরা বোধহয় দেড় মাস বা দুই মাসের মধ্যে যদি সিস্টেমটাকে আরেকটু তাড়াতাড়ি ডেভেলপ করি, পরবর্তী সরকার যেন এটাকে খুব রাইট আর্নেস্ট নিতে পারে এবং বাংলাদেশের চেহারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি। এটি হবে আমাদের বড় চ্যালেঞ্জ। সালেহউদ্দিন আহমেদ বলেন, আয়কর না বাড়ালে ঋণ করে সামনে আগানো যাবে না। তবে একটা পোরশন যদি আমরা বাড়াতে পারি, দেখেন ইনকাম ট্যাক্স, আমাদের এমনি উচিত হল ইনকাম ট্যাক্স থেকে সবচেয়ে টাকা বেশি আদায় করা। মানে ইনকাম ট্যাক্স ডিপেনডেন্ট হওয়া উচিত, নট অন ভ্যাট। আর সাপ্লিমেন্টারি ডিউটি-টুটি এগুলো কিন্তু আস্তে আস্তে যত কমানো যায়। মোটকথা আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরেকটু মডার্নাইজ করা, আরও আইটি অরিয়েন্টেড করা, পিপলস ফ্রেন্ডলি করা। ব্যবসায়ীদের ফ্রেন্ডলি করা। না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারব না। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকবে। ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি দূর এগোতে পারব না।
২১ ঘণ্টা আগে
জনগণ ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না : অর্থ উপদেষ্টা 

বীজআলু উৎপাদনে বিপ্লব ঘটাল ডোমারের খামার

দেশের আধুনিক প্রযুক্তিভিত্তিক আলুবীজ উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ কেন্দ্রে পরিণত হয়েছে নীলফামারীর ডোমারের ভিত্তি বীজআলু উৎপাদন খামারটি। দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ এ খামারটি ১৯৫৭-৫৮ সালে হুকুম দখলের মাধ্যমে প্রতিষ্ঠার পর ধীরে ধীরে রূপ নেয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলুবীজ উৎপাদন অবকাঠামোতে। ১৯৮৯-৯০ অর্থবছরে আলুবীজ বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে খামারের কার্যক্রমে গুণগত পরিবর্তনের ধারাবাহিকতায় বর্তমানে এটির আয়তন ৫১৪.৪৮ একর। শুধু তাই নয়, এর আওতায় দেবীগঞ্জে রয়েছে আরও ৮৬.২৯ একর জমির বীজআলু উৎপাদন খামার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডোমারের খামারের প্রধান শক্তি এর ৭টি অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাবরেটরি। এ ল্যাবগুলোতে দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিবছর ১৭-১৮টি জাতের মোট ২৫ লাখ ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদন করা হয়। এই প্লান্টলেট থেকেই ধাপে ধাপে উৎপাদিত হয় মিনিটিউবার, প্রাকভিত্তি, ভিত্তি এবং পরে প্রত্যায়িত বীজআলু। খামারের নিজস্ব হিমাগার এবং পরে দেশব্যাপী বিএডিসির ৩২টি হিমাগার জোনে সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার মধ্য দিয়ে এই বীজ প্রতিবছর ৪০-৫০ হাজার মেট্রিক টন পরিমাণে কৃষক পর্যায়ে পৌঁছে যায়। চলতি ২০২৫-২৬ মৌসুমে বিএডিসি ১৮টি উন্নত জাতের ২৫ লাখ প্লান্টলেট উৎপাদনের কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাতগুলো হলো—বিএডিসি আলু-১ (সানসাইন), আলু-৩ (সানতানা), আলু-৬ (কুমবিকা), আলু-৭ (কুইন অ্যানি), আলু-৮ (লেবেলা), বারিআলু-৭ (ডায়মন্ট), বারিআলু-৮ (কার্ডিনাল), বারিআলু-১৩ (গ্রানোলা), বারিআলু-২৫ (এস্টারিক্স), বারিআলু-২৯ (কারেজ), বারিআলু-২৮ (লেডিরোসেটা), বারিআলু-৫৪ (মিউজিকা), বারিআলু-৮৫ (৭ ফোর ৭), বারিআলু-৯০ (এলোয়েট), সাগিত, বারিআলু-৬২ ও বারিআলু-৮৬। খামারের কর্মকর্তারা জানান, গত কয়েক বছরে উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন উপপরিচালক মো. আবু তালেব মিঞা। বীজআলু উৎপাদনকে আধুনিক, পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর করতে নিয়মিত কাজ করছেন তিনি। খামারের সার্বিক কার্যক্রম সম্পর্কে উপপরিচালক মো. আবু তালেব মিঞা বলেন, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার দেশের আলুবীজ উৎপাদনের কেন্দ্রবিন্দু। আমাদের ৭টি টিস্যু কালচার ল্যাবে যে মানের ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদন হয়, তা থেকেই প্রতি বছর লাখ লাখ কৃষক উপকৃত হন। আমরা লক্ষ্য ও বীজের গুণগত মান ধরে রাখতে সবসময় নজরদারি করা হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তায় আলুবীজের যে ভূমিকা, তার একটি বড় অংশই এই খামার থেকে আসে—এটাই আমাদের গর্ব। তিনি আরও বলেন, চলতি মৌসুমেও আমরা ২৫ লাখ প্লান্টলেট উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করেছি। মাঠপর্যায়ে রোপণ ও হার্ডেনিং কার্যক্রমও চলমান রয়েছে। আমরা চাই ডোমারের বীজআলু দেশের বিভিন্ন জেলায় আরও বেশি পরিমাণে পৌঁছাক এবং কৃষকরা উচ্চফলনশীল, রোগমুক্ত বীজ ব্যবহার করে সেরা ফলন পান। উচ্চমানের ভাইরাসমুক্ত আলুবীজ সরবরাহের ক্ষেত্রে ডোমারের এই খামার দেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর একটি।
১০ ডিসেম্বর, ২০২৫
বীজআলু উৎপাদনে বিপ্লব ঘটাল ডোমারের খামার

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে আজ বুধবার (১০ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা বিক্রি হবে। সর্বশেষ মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে সবশেষ গত ১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২ ডিসেম্বর থেকে। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।
১০ ডিসেম্বর, ২০২৫
দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
৮ ডিগ্রিতে নামল দেশের তাপমাত্রা
৮ ডিগ্রিতে নামল দেশের তাপমাত্রা
ছেলেটা তিন-চারবার মা মা বলে ডাকল, অতঃপর...
ছেলেটা তিন-চারবার মা মা বলে ডাকল, অতঃপর...
সেই অভির ফেরায় অনিশ্চয়তা
সেই অভির ফেরায় অনিশ্চয়তা
গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে : সেলিমুজ্জামান সেলিম
গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে : সেলিমুজ্জামান সেলিম
গভীর নলকূপে ছেলে, রাতভর অপেক্ষার পর যা বললেন মা
গভীর নলকূপে ছেলে, রাতভর অপেক্ষার পর যা বললেন মা
দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে
দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ
জামায়াতের শোডাউনে আহতের দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী
জামায়াতের শোডাউনে আহতের দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী
আমার এলাকার সংবাদ
অনুসন্ধান
.

‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি মিলবে মার্কিন নাগরিকত্ব

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই খবর জানিয়েছেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প বলেন, যোগ্য ও যাচাইকৃত আগ্রহীদের জন্য দারুন খবর! ট্রাম্প গোল্ড ভিসা মার্কিন নাগরিকত্ব পাওয়ার সরাসরি পথ হিসেবে কাজ করবে। আমাদের কোম্পানিগুলোও তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে। ভিসা পেতে আগ্রহীদের প্রথমে TrumpCard.gov ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার। আবেদন যাচাই হওয়ার পর ভিসার জন্য ‘চাঁদা’ হিসেবে দিতে হবে ১০ লাখ ডলার। ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা গ্রিন কার্ডের সমতুল্য, তাই এটি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ থাকবে। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাক-নিবন্ধন পর্যায়ে ইতিমধ্যে প্রায় ১০ হাজার আবেদন এসেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার আবেদন আসার আশা করা হচ্ছে। প্রশাসন আশা করছে, এতে মার্কিন কোষাগারে কোটি কোটি ডলার উপার্জন হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প গোল্ড ভিসার মাধ্যমে অভিবাসনের নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সুবিধাও নিশ্চিত করতে চাওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে দেশজুড়ে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে এসেছে এবং হাজার হাজার নথিবিহীন ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে। সূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রে যেতে দেখাতে হতে পারে সোশ্যাল মিডিয়ার ইতিহাস
যুক্তরাষ্ট্রে যেতে দেখাতে হতে পারে সোশ্যাল মিডিয়ার ইতিহাস
ট্যাংকার আটকের ঘটনায় বাড়ল তেলের দাম
ট্যাংকার আটকের ঘটনায় বাড়ল তেলের দাম
তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
চুক্তি করতে জেলেনস্কিকে আলটিমেটাম ট্রাম্পের
চুক্তি করতে জেলেনস্কিকে আলটিমেটাম ট্রাম্পের
মোদি-অমিতের সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক!
মোদি-অমিতের সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক!
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি করতে ফের আলোচনায়
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি করতে ফের আলোচনায়
মুম্বাইয়ে নেমেই কপিল শর্মাকে প্রিয়াঙ্কার ‘হুঁশিয়ারি’ 
মুম্বাইয়ে নেমেই কপিল শর্মাকে প্রিয়াঙ্কার ‘হুঁশিয়ারি’ 
নায়িকা হওয়ার লালসা নেই, অভিনেত্রী হতে চাই:অহনা
নায়িকা হওয়ার লালসা নেই, অভিনেত্রী হতে চাই:অহনা
বাবা-মাকে হারানোর শোকই আমাকে বড় করেছে: শাহরুখ
বাবা-মাকে হারানোর শোকই আমাকে বড় করেছে: শাহরুখ
চ্যালেঞ্জিং চরিত্রে অহনা
চ্যালেঞ্জিং চরিত্রে অহনা
নদীর নতুন গান ‘তুমিহীনা’
নদীর নতুন গান ‘তুমিহীনা’
‘জেসমিন’ হয়ে বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি
‘জেসমিন’ হয়ে বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি
হলিউডের নতুন জুটি
হলিউডের নতুন জুটি
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
এই পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগবে দলগুলো
এই পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগবে দলগুলো
বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে
বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে
স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ, যা বললেন আয়োজকরা
লাতিন বাংলা সুপার কাপ / স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ, যা বললেন আয়োজকরা
সাংবাদিক লাঞ্ছনা, আয়োজকদের শর্তভঙ্গ এবং চরম অব্যবস্থাপনার অভিযোগে লাতিন বাংলা সুপার কাপে জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের মধ্যকার নির্ধারিত ম্যাচটি আর হচ্ছে না। সূচি অনুযায়ী, ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক চিঠিতে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।   এই ঘটনায় নীরবতা ভেঙেছে লাতিন বাংলা সুপার কাপের আয়োজক এএফ বক্সিং প্রমোশনের । নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তা দেয় তারা। সেখানে দুঃখ প্রকাশ করার পাশাপাশি পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলা হয়।  সেই পোস্টে লেখা হয়, ‘লাতিন বাংলা সুপার কাপ হঠাৎ স্থগিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। টুর্নামেন্টটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা খুব ভালোভাবেই জানি। এই সাময়িক বিরতির কারণে কোনো ধরনের অনিশ্চয়তা বা অসুবিধা সৃষ্টি হয়ে থাকলে আমরা গভীরভাবে দুঃখিত।’ এএফ বক্সিং প্রমোশনের সেই পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ আমরা পর্দার আড়ালে নিরলসভাবে করে যাচ্ছি। খুব শিগগিরই আমরা আমাদের সব অফিসিয়াল মাধ্যমে একটি যথাযথ ও পূর্ণাঙ্গ হালনাগাদ জানিয়ে দেব—এ প্রতিশ্রুতি দিচ্ছি। দয়া করে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষায় থাকুন।’
আমেরিকান ক্রীড়া রুচিকে প্রভাবিত করছেন মেসি
আমেরিকান ক্রীড়া রুচিকে প্রভাবিত করছেন মেসি
লিজেন্ডদের ফ্রেমবন্দি করল বিকেএসপি
লিজেন্ডদের ফ্রেমবন্দি করল বিকেএসপি
ইভেন্ট
লা লিগা
লা লিগা
ইপিএল
ইপিএল
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন
উইম্বলডন
উইম্বলডন
লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বুন্দেসলিগা
বুন্দেসলিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপা লিগ
ইউরোপা লিগ
ইউএস ওপেন
ইউএস ওপেন
X