কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মশা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রতিদিন গণমাধ্যমকে জানাবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে মশক নিয়ন্ত্রণে সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে মশক নিয়ন্ত্রণে সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

মশা নিয়ন্ত্রণে দৈনন্দিন পরিচালিত লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম এবং ডেঙ্গু রোগীর আবাসস্থল ও আশপাশে পরিচালিত বিশেষ চিরুনি অভিযানসংক্রান্ত তথ্যাদি 'সংবাদ বিজ্ঞপ্তি' আকারে প্রতিদিনই গণমাধ্যমকে জানাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ ছাড়া এসব তথ্য করপোরেশনের ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশনা দিয়েছেন ডিএসসিসির প্রশাসক ড. মহ. শের আলী।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমও অংশ নেন।

সভায় প্রশাসক ড. মহ. শের আলী বলেন, সম্প্রতি সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এ পরিপ্রেক্ষিতে মৃত্যু হারও বেড়েছে। ফলে গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশও বেড়েছে। যদিওবা এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমরা যথাযথ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। তারপরও নানা কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম যথাযথভাবে গণমাধ্যমে প্রতিফলিত হচ্ছে না৷

প্রশাসক বলেন, এ ছাড়া অনাকাঙ্ক্ষিতভাবে যেসব রোগী মারা যাচ্ছেন, তাদের মধ্যে অনেকই ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বাসিন্দা নন। তথাপি সকল রোগীর আবাসস্থলকে কেন্দ্র করে বিশেষ চিরুনি অভিযান পরিচালনার মাধ্যমে আমরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে চলেছি। তাই মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বিশেষত বর্তমান সময়ে পরিচালিত এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমাদের সামষ্টিক কার্যক্রম 'সংবাদ বিজ্ঞপ্তি' আকারে প্রতিদিনই গণমাধ্যমকে অবহিত করতে হবে। একইসাথে তা আমাদের ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, যেসব এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বেশি সেসব এলাকায় আগামী রোববার থেকে আমাদের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে আমরা ডেঙ্গু রোগের বিস্তার কমিয়ে আনতে সক্ষম হবো।

সভায় অন্যান্যের মধ্যে উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, সিস্টেম এনালিস্ট মো. আবু তৈয়ব রোকন এবং দক্ষিণ সিটির সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১০

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১১

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৩

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৫

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৬

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৮

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৯

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

২০
X