কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

দৌড়ে ছিনতাইকারীকে ধরলেন তেজগাঁওয়ের ডিসি

আটক মো. শাওন (২৪)। ছবি : কালবেলা
আটক মো. শাওন (২৪)। ছবি : কালবেলা

শেরেবাংলা নগর থানা এলাকায় নারীর মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান। আটক ছিনতাইকারীর নাম মো. শাওন (২৪)।

সোমবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিসি রুহুল কবির খান নিজেই।

তিনি জানান, সকালে আমি গাড়িতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় দেখি একজন নারী রিকশাযাত্রীর মোবাইল নিয়ে দৌড়ে পালাচ্ছে এক ছিনতাইকারী। এটি দেখে আমি এবং আমার ড্রাইভার গাড়ি থেকে নেমে দৌড়ে ওই ছিনতাইকারীকে ধরি এবং তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হই।

ডিসি জানান, উদ্ধার মোবাইলটি ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আটক ছিনতাইকারীকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X