

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রিজ এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া একটি মরদেহের সঙ্গে এই আইডি কার্ড পাওয়া গেছে। কার্ডের লেখা অনুযায়ী, উদ্ধার হওয়া জাবি শিক্ষার্থীর নাম দীপ মজুমদার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিউক্যুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী। তিনি শহিদ রফিক জব্বার হলের শিক্ষার্থী।
উদ্ধার হওয়া যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নৌ পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বসিলা পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সঙ্গে একটি আইডি কার্ড পাওয়া গেছে।