কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মাইলফলক, রাজস্ব নেতৃত্বেও শীর্ষে বাটা

বাটা লোগো। ছবি : সংগৃহীত
বাটা লোগো। ছবি : সংগৃহীত

বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকে শক্তিশালী ব্যবসায়িক পারফরম্যান্সের মাধ্যমে নতুন মাইলফলক অর্জন করেছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পরিবর্তনশীল স্থানীয় বাজার পরিস্থিতির মধ্যেও কোম্পানিটি বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে।

ঈদ মৌসুমের ইতিবাচক বাজার চাহিদা, কৌশলগত ব্যবসায়িক বাস্তবায়ন এবং ক্রেতাদের অব্যাহত আস্থার ভিত্তিতে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক পাদুকা কোম্পানিটি জানুয়ারি-মার্চ ২০২৬ প্রান্তিকে বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিক্রয় দাঁড়ায় ৩৭৯.৭ কোটি টাকা। ঈদ মৌসুমকে ঘিরে ক্রেতাদের বাড়তি কেনাকাটা, বৈচিত্র্যময় পণ্যের সমাহার এবং দেশব্যাপী ক্রেতা চাহিদার ধারাবাহিকতা এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বাটার বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক, বিকল্প বিক্রয় চ্যানেলের সম্প্রসারণ এবং নতুন কালেকশনগুলোতেও ক্রেতাদের ইতিবাচক সাড়া কোম্পানিটির এ রেকর্ড পারফরম্যান্সে সহায়তা করেছে।

মুদ্রাস্ফীতি, লজিস্টিকস, ব্র্যান্ড প্রমোশন ও সামগ্রিক পরিচালন ব্যয় বৃদ্ধির চাপ থাকা সত্ত্বেও দক্ষ উৎপাদন পরিকল্পনা, নিয়ন্ত্রিত ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং কৌশলগত সোর্সিং উদ্যোগের মাধ্যমে বাটা বাংলাদেশ প্রান্তিকজুড়ে শক্তিশালী প্রবৃদ্ধি ও কার্যক্রমের গতি ধরে রাখতে সক্ষম হয়েছে। একইসঙ্গে বাজারে প্রতিযোগিতামূলক মধ্যম মূল্যসীমা বজায় রেখে প্রতিষ্ঠানটি দেশজুড়ে ক্রেতাদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য পাদুকা পণ্য সরবরাহ অব্যাহত রেখেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫৮.৫ কোটি টাকা এবং কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৭.১ কোটি টাকা, যা কোম্পানিটির প্রথম প্রান্তিকে রেকর্ড মুনাফা অর্জনে সহায়তা করেছে।

কোম্পানিটি জানায়, দেশের অন্যতম বড় উৎসব ঈদ, এই বছর প্রথম প্রান্তিকেই পড়ায় বছরের শুরুতেই বাজারে ক্রেতা চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই চাহিদা মোকাবিলায় বাটা নিজস্ব উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পণ্য সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করেছে।

টানা সপ্তমবারের মতো চামড়া ও পাদুকা শিল্প খাতে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছে বাটা বাংলাদেশ। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, দেশের অর্থনীতিতে ধারাবাহিক অবদান রেখেও প্রতিষ্ঠানটি নিজেদের অবস্থান আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে।

সামনের দিনগুলোতে উদ্ভাবন, ক্রেতাদের অভিজ্ঞতা এবং সময়োপযোগী জুতার কালেকশন নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে বাটা বাংলাদেশ। পাশাপাশি কয়েক দশক ধরে গড়ে ওঠা মান ও আস্থার ঐতিহ্য ধরে রেখে দেশের ভোক্তাদের জন্য নির্ভরযোগ্য ও আধুনিক পণ্য নিয়ে আসার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১০

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১২

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৩

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৪

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৫

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৬

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৭

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৯

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

২০
X