কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। ছবি : সংগৃহীত
নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। ছবি : সংগৃহীত

ডিজিটাল মার্কেটিং কার্যক্রমকে আরও শক্তিশালী, আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান নেক্সট লিডার্স’র সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রিমিয়াম ফুড আমদানিকারক প্রতিষ্ঠান হারামাইন গ্রুপ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন হারামাইন গ্রুপের সিইও ও কো-ফাউন্ডার মো. ফয়সাল আহমেদ এবং নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও ফাউন্ডার ওমর শরীফ ইবনে হাই।

গত সাত বছর ধরে হারামাইন গ্রুপ সৌদি আরব থেকে সরাসরি আমদানিকৃত উন্নত মানের খেজুর, ত্বীন ফল, জাফরানসহ বিভিন্ন প্রিমিয়াম খাদ্যপণ্য বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। গ্রাহকদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ স্থাপন, অনলাইন উপস্থিতি বৃদ্ধি এবং ব্র্যান্ডের পরিধি সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নেক্সট লিডার্সের সঙ্গে এই অংশীদারিত্বে যুক্ত হয়েছে।

চুক্তির আওতায় নেক্সট লিডার্স হারামাইন গ্রুপের ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল ক্যাম্পেইন পরিকল্পনা এবং কনটেন্ট ডেভেলপমেন্টসহ সার্বিক ডিজিটাল মার্কেটিং কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে।

হারামাইন গ্রুপের সিইও ও কো-ফাউন্ডার মো. ফয়সাল আহমেদ বলেন, গত সাত বছর ধরে আমরা প্রিমিয়াম পণ্যের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছি। বিশেষ করে খেজুরের বাজারে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা। আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশলের মাধ্যমে আমাদের ব্র্যান্ডকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে নেক্সট লিডার্সের সঙ্গে এই নতুন যাত্রা শুরু করেছি।

নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও ফাউন্ডার ওমর শরীফ ইবনে হাই বলেন, হারামাইন গ্রুপের মতো একটি নির্ভরযোগ্য প্রিমিয়াম ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। কৌশলগত ডিজিটাল উদ্যোগের মাধ্যমে তাদের মানসম্মত পণ্য ও ব্র্যান্ড বার্তা আরও বৃহৎ পরিসরে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠান ডিজিটাল ব্র্যান্ডিং, অনলাইন গ্রাহক সম্পৃক্ততা এবং দীর্ঘমেয়াদি ব্র্যান্ড উন্নয়নে যৌথভাবে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X