মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এবং অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ (ওএফআর) যৌথভাবে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ সিরিজের শুরু করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩০ জনেরও বেশি শিক্ষক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সামসাদ মর্তূজা এআই যুগে মানবিক যোগ্যতা ও স্বাধীন চিন্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমাদের মানবিক সক্ষমতাকে জীবিত রাখতে হবে। আমরা এআই-এর দাস হতে পারি না; বরং আমাদেরই এর নিয়ন্ত্রক হতে হবে। পাশাপাশি তিনি শিক্ষকদের পরিবর্তিত শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণ সিরিজের উদ্বোধনী সেশন পরিচালনা করেন সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের সিনিয়র লেকচারার ইরাম মেহরিন। তিনি উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, শ্রেণিকক্ষে এর ব্যবহার, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং নৈতিক দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কাহুট (Kahoot) গেমের একটি ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের এআই-সংক্রান্ত বিভিন্ন ভুল ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়া ক্লড (Claude) ও নোটবুকএলএম (NotebookLM)-এর তুলনামূলক ব্যবহার, এবং কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষাক্ষেত্রে এআই-এর ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

আগামী তিন সপ্তাহে এই প্রশিক্ষণ সিরিজের আরও তিনটি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত শিক্ষা উপকরণ, শিক্ষা ও মিডিয়া উপকরণ তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ, গবেষণা, গবেষণামূলক লেখা ও প্রকাশনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X