বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এজিএম -এ সংশ্লিষ্ট কর্মকর্তারা । ছবি : কালবেলা
এজিএম -এ সংশ্লিষ্ট কর্মকর্তারা । ছবি : কালবেলা

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) ঢাকার নৌ সদর দপ্তরের বি.এন. সাগরিকা হলে সভাটি অনুষ্ঠিত হয়।

হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতি এবং ডিজিটাল এজেএম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের সমন্বয়ে সভা আয়োজন করা হয়।

এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার এবং পরিচালক মোহাম্মদ হেলাল মিয়া সভায় উপস্থিত ছিলেন।

বিপুল সংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল এজিএম প্ল্যাটফর্মের মাধ্যমেও সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও স্বতন্ত্র পরিচালকবৃন্দ, উদ্যোক্তা পরিচালকবৃন্দ, নিরীক্ষক এবং স্বাধীন স্ক্রুটিনাইজার সভায় অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার, ডেপুটি কোম্পানি সেক্রেটারি আশিউল ইসলাম, এসিএস এবং সিএফও দিদারুল ইসলামও সভায় উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২৫ এর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X