কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে যমুনা গ্রুপ

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘হুর’ এর পক্ষ থেকে সংবর্ধনা। সৌজন্য ছবি
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘হুর’ এর পক্ষ থেকে সংবর্ধনা। সৌজন্য ছবি

এসএসসি পরীক্ষা-২০২৪ এ জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্রান্ড ‘হুর’। এ সময় হবিগঞ্জে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।

শুক্রবার (৭ জন) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে যমুনা গ্রুপের অবদান অনস্বীকার্য।

বিশেষ অতিথির বক্তব্যে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য যুগোপযোগী জনবল তৈরির উদ্দেশেই হবিগঞ্জে একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নিয়েছে যমুনা গ্রুপ। বিশ্ববিদ্যালয়টি এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

সভাপতির বক্তব্যে যমুনা গ্রুপের পরিচালক ও গ্রুপের লাইফস্টাইল ব্রান্ড ‘হুর’-এর ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, ‘হুর’ অতি শিগগিরই সিলেটে একটা নতুন ব্রাঞ্চ করবে। শিক্ষার্থীদের জন্য আমরা সব সময় একটা বিশেষ ছাড় রাখব। তাছাড়া এখানে যারা কর্মচারী আছেন, তাদের ছেলেমেয়েদের স্কলারশিপ দিয়ে থাকি প্রতি বছর। যমুনা গ্রুপের যত প্রতিষ্ঠান আছে সব জায়গায়ই আমরা এই স্কলারশিপটা দিয়ে থাকি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিন বিকেল সোয়া ৪টায় কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

যমুনা গ্রুপের পরিচালক ও গ্রুপের লাইফস্টাইল ব্রান্ড ‘হুর’-এর ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক। এ ছাড়াও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের উপসম্পাদক বিএম জাহাঙ্গীর।

উপস্থিত ছিলেন, যমুনা গ্রুপের পরিচালক ও গ্রুপের লাইফস্টাইল ব্রান্ড ‘হুর’-এর ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামের মেয়ে জেসেলিন হুরাইন হোসেইন ও যমুনা গ্রুপের হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিজনেস অপারেশন্সের পরিচালক মো. আফসার উদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার, হুরাইন হাইটেক ফেব্রিক্সের পরিচালক (অপারেশন) রাজীব দাস, যমুনা গ্রুপের সিএসআরের জিএম মো. শহিদুল ইসলাম, ‘হুর’-এর হেড অব অপারেশন্স মোহাম্মদ মেহমুদ গুঞ্জাল, হুরাইনের মার্কেটিং ডিরেক্টর লোকমান বিন আরিফ, হুরাইন ফেব্রিক্সের সিএমও আব্দুল হাকিম, যমুনা গ্রুপের অডিট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোলের জিএম মো. জুলফিকার হায়দার, যমুনা গ্রুপের অ্যাকাউন্টসের জিএম সারোয়ার মজুমদার, ‘হুর’ জিন্স অ্যান্ড কোম্পানির হেড অব সেলস সৌমিত রঞ্জন মজুমদার, যমুনা ইলেক্টনিক অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের এজিএম রুহুল কে সাগর প্রমুখ।

পরে প্রধান অতিথি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। আয়মান সাদিকের হাতে স্মারক তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ও গ্রুপের লাইফস্টাইল ব্রান্ড ‘হুর’-এর ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামের মেয়ে জেসেলিন হুরাইন হোসেইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে। যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্রান্ড ‘হুর’ এমন আয়োজন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষক ও অভিভাবকরাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১১

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৩

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৪

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৫

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৬

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৭

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৮

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৯

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

২০
X