কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জাহাজবাড়িতে ৯ হত্যা : অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

জাহাজবাড়ি। ছবি : ফাইল
জাহাজবাড়ি। ছবি : ফাইল

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানির তারিখ আবারও পিছিয়েছে।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী।

তিনি এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আরও এক মাস সময়ের আবেদন করেন। পরে আগামী ৭ জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে, ৬ এপ্রিল এ শুনানি হওয়ার কথা ছিল। তবে আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে দেন আদালত। গত ৮ মার্চ এ মামলায় পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১০

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১১

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১২

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৩

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৪

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৫

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৬

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৭

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

১৯

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

২০
X