বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বিয়ে নয়, আগে একসঙ্গে থাকুন’ আবারও একই বার্তা জিনাতের

অভিনেত্রী জিনাত আমান। ছবি - সংগৃহীত
অভিনেত্রী জিনাত আমান। ছবি - সংগৃহীত

বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে থাকার পরামর্শ দিয়ে কিছুদিন আগে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমান। সেই মন্তব্যের জেরে সায়রা বানুসহ অনেকে সমালোচনা করলেও নিজের অবস্থান থেকে একচুলও সরে আসেননি তিনি। বরং এবার আরও স্পষ্টভাবে জানিয়েছেন, বিয়ের আগে একসঙ্গে থাকা দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে।

সম্প্রতি ভারতীয় অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব শুভ্রা আইয়াপ্পার সঙ্গে এক আলাপচারিতায় জিনাত বলেন, ‘বর্তমান সময়ে লিভ-ইন সম্পর্ক আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। তার ভাষ্য, কোনো সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার আগে দুজন মানুষের মানসিকতা, আবেগ, জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মিল রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষ করে সন্তান নেওয়ার পরিকল্পনা, অর্থনৈতিক সিদ্ধান্ত কিংবা দৈনন্দিন জীবন নিয়ে যদি মতপার্থক্য থাকে, তাহলে সেই সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।’

জিনাত বলেন, ‘১৫ বছর অসুখী সম্পর্কে থাকার চেয়ে পাঁচ বছর সুখে থাকা অনেক ভালো। সম্পর্কে থাকার উদ্দেশ্য যদি সুখই না হয়, তাহলে সেটিকে ধরে রাখার অর্থ কী?’

তিনি আরও বলেন, ‘অনেকেই মনে করেন প্রেমের শুরুতে যে রোমাঞ্চ থাকে, তা সারাজীবন একইভাবে বজায় থাকবে। কিন্তু বাস্তবে সম্পর্কের ভিত্তি তৈরি হয় সময়, সমঝোতা, ছাড় দেওয়া ও একে অপরকে মানিয়ে নেওয়ার মধ্য দিয়ে। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে দুজনেরই সমানভাবে কাজ করতে হয়।’

এর আগে নিজের ইনস্টাগ্রাম পোস্টেও একই মত প্রকাশ করেছিলেন জিনাত আমান। সেখানে তিনি লিখেছিলেন, প্রেমের সম্পর্কে থাকলে বিয়ের আগে অন্তত কিছু সময় একসঙ্গে থাকা উচিত। একই পরামর্শ তিনি তার দুই ছেলেকেও দিয়েছেন বলে জানান।

তার মতে, দুই পরিবার বা রাষ্ট্রকে সম্পর্কের অংশীদার করার আগে বাস্তব জীবনে একসঙ্গে বসবাসের অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কয়েক ঘণ্টার জন্য নিজের সেরা রূপ দেখানো সহজ হলেও, প্রতিদিন একই ছাদের নিচে থাকা, দায়িত্ব ভাগাভাগি করা, খারাপ সময় সামলানো কিংবা ছোটখাটো মতবিরোধ মোকাবিলা করাই বলে দেয় দুই মানুষ সত্যিই একে অপরের জন্য উপযুক্ত কি না।

তবে জিনাতের এই বক্তব্য সবাই ইতিবাচকভাবে নেননি। অভিনেত্রী সায়রা বানু এর তীব্র সমালোচনা করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জনের জন্য এমন বিতর্কিত পরামর্শ দেওয়া উচিত নয়।’ তিনি আরও দাবি করেন, জিনাত নিজেই দীর্ঘদিন মাজহার খানকে জানার পর বিয়ে করেছিলেন, কিন্তু সেই দাম্পত্য জীবন সুখের ছিল না। তাই সম্পর্ক নিয়ে উপদেশ দেওয়ার ক্ষেত্রে তার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন সায়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X