বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে রহস্য

জয়া আহসান । ছবি : সংগৃহীত
জয়া আহসান । ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই ভক্তদের জন্য নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দুই বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব। প্রায়ই নিত্যনতুন লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দেন এই গুণী অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি তিনি ধরা দিলেন একেবারেই ভিন্ন এক অবতারে, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য ফিউশন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স।

শেয়ার করা ছবিতে দেখা যায়, কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে ছিল পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে এই পুরো সাজের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।

নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো আপেল হাতে ধরে, আবার কখনো মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে রহস্য করে লিখেছেন, ‘আপেল হয়ো না।’

জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ অনেকে মজা করে আবার লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১০

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১১

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১২

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৩

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৪

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X