বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

সারিকা সাবরিন। ছবি - সংগৃহীত
সারিকা সাবরিন। ছবি - সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ 'হেডলাইন' নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী সারিকা সাবরিন। তার বিশ্বাস, মেধাবী নির্মাতা, শক্তিশালী অভিনয়শিল্পী এবং হইচইয়ের মতো বড় প্ল্যাটফর্ম, সব মিলিয়ে সিরিজটি দর্শকদের মধ্যে সাড়া ফেলবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারিকা বলেন, তিনি দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তাই অনলাইনের আলোচনা-সমালোচনা সরাসরি অনুসরণ করতে পারেন না। তবে ট্রেলার প্রকাশের পর অনেকেই তাঁকে ফোন করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

তার ভাষায়, 'আমি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই অনেক বছর। তবে কয়েকজন ট্রেলার দেখার পর ফোন করে বলেছেন, ভালো হয়েছে। আমার সহকর্মীরাও বলেছেন, দর্শক সিরিজটি পছন্দ করবে। তা ছাড়া ওয়েব সিরিজটিতে আরও যারা অভিনয় করেছেন, সবারই আলাদা ফ্যান-ফলোয়ার আছে। নির্মাতা সালেহ সোবহান অনীমও মেধাবী। অন্যদিকে হইচই বাংলা কনটেন্টের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সব মিলিয়ে সিরিজটি হৈচৈ ফেলবে।'

অভিনয়ে অনিয়মিত হয়ে পড়ার কারণও ব্যাখ্যা করেছেন সারিকা। তার মতে, তিনি কাজ করতে আগ্রহী হলেও ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রস্তাব খুব কম আসে। তিনি বলেন, 'আমি তো কাজ করতে চাই। তবে ভালো কাজ আমার কাছে আসে কম। একটা ভালো গল্প, দারুণ একটা চরিত্র আর গুণী নির্মাতা নিয়ে আসেন, আমি কাজটি করব। কখনোই ফিরিয়ে দেব না।'

নাটকে অনিয়মিত হওয়ার কারণ হিসেবে একই ধরনের গল্প ও চিত্রনাট্যের পুনরাবৃত্তির কথা উল্লেখ করেন এই অভিনেত্রী। প্রায় দেড় যুগের ক্যারিয়ারের অভিজ্ঞতায় এখন তিনি বেছে বেছে কাজ করতে চান বলেও জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েও সন্তুষ্ট সারিকা। তার মতে, এতে তিনি নিজের মতো করে নিরিবিলি জীবন কাটাতে পারছেন। যদিও সোশ্যাল মিডিয়ার ইতিবাচক কিছু দিক মিস করেন, তবুও সেটিকে বড় কোনো আফসোস হিসেবে দেখেন না।

'হেডলাইন'-এ সারিকা অভিনয় করেছেন 'দোলন' চরিত্রে। তিনি একজন সাংবাদিকের স্ত্রী, যিনি একসময় অনিচ্ছাকৃতভাবে একটি রহস্যের মধ্যে জড়িয়ে পড়েন। চরিত্রটির বিস্তারিত জানাতে না চাইলেও এটুকু ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

এদিকে পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের ওয়েব সিরিজ 'অ্যানি' নিয়েও আশাবাদী সারিকা। সিরিজটি ইতোমধ্যে জার্মানির কোলনে বিশ্ব প্রিমিয়ার হয়েছে। তবে কবে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তথ্য নেই।

সবশেষে নতুন কাজ প্রসঙ্গে সারিকা জানান, কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে তিনি নিজেই দর্শকদের জানাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X