বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

ফরহাদ আহমেদ ইশান ও পারসা ইভানা। ছবি - সংগৃহীত
ফরহাদ আহমেদ ইশান ও পারসা ইভানা। ছবি - সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কয়েক মাস পর আলোচনায় এসেছে নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। সম্পূর্ণ পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। তবে অভিযোগ অস্বীকার করে নির্মাতা ফরহাদ আহমেদ ইশান দাবি করেছেন, পারিশ্রমিক নিয়ে ভুল বোঝাবুঝির পাশাপাশি অভিনেত্রী তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে না দেওয়ারও হুমকি দিয়েছেন। পারিশ্রমিকের দাবি থেকে শুরু করে পাল্টাপাল্টি অভিযোগ— সব মিলিয়ে নাটকটি ঘিরে নতুন বিতর্কে সরগরম শোবিজ অঙ্গন।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্মাতা ইশানের কাছে পারিশ্রমিক চাওয়ার বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে গতকাল ফেসবুকে পারসা লেখেন, ‘সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাঁদের পাওনা বুঝে পাননি। আমাকে নির্মাতা টাকা দিয়েছেন, তবে কিছু টাকা এখনো পরিশোধ করতে পারেননি। সেটা আমি বাদ দিয়েছি। কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি, যেটা (নিয়ে কথা বলা) আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব।’

পারসা আরও লেখেন, ‘আমার নিজের টাকা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।’

পারসার অভিযোগের প্রসঙ্গে ইশান এর দায় স্বীকার করে গণমাধ্যমে জানান, ব্যক্তিগত কারণে পারসার পুরো পারিশ্রমিক এখনো পরিশোধ করতে পারেননি তিনি। ইশান বলেন, ‘পারসা আমার কাছে আর ১০ হাজার টাকা পাবেন। তাঁর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। তাকে বলেছি দ্রুত তার পাওনা বুঝিয়ে দিব। কিন্তু তিনি হঠাৎ করে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করলেন প্রোডাকশন বয়সহ অনেকেই আমার কাছে টাকা পায়, যা সত্য নয়। দু-একজন ছাড়া সবাইকে আমি পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছি।’

পারসার বিরুদ্ধে অভিযোগ করে নির্মাতা বলেন, ‘কয়েক মাস ধরে আমার মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। কোনো কাজ করতে পারছি না, ফলে অর্থনৈতিকভাবে সংকটে পড়েছি। বিষয়টি তাকে জানানোর পরেও তিনি আমাকে হুমকি দিয়েছেন। বলেছেন, আমি কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটা তিনি দেখে নেবেন। এ ছাড়া তিনি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর পোস্টে শেয়ার করেছেন। এর ফলে আমি হেনস্তার শিকার হচ্ছি।’

ইশান আরও বলেন, ‘পারিশ্রমিকের সমস্যাটা হয়েছে মূলত নির্দিষ্ট সময়ে শুটিং শেষ করতে না পারায়। এর পেছনেও পারসার দায় রয়েছে। জয়দেবপুরে একটা গ্রামীণ পরিবেশে শুটিংয়ে গিয়েছিলাম। সেখানে ভালো মানের ওয়াশরুম না থাকার বাহানায় প্রচুর সময় নষ্ট করেছেন তিনি। তাই তিনটি দৃশ্যের শুটিং না করেই আমাদের চলে আসতে হয়। পরে শিল্পীদের শিডিউল মেলাতে পারছিলাম না। তিনিও শিডিউল দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত ওই তিনটি দৃশ্য ছাড়াই নাটকটি মুক্তি দিতে বাধ্য হই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X