কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

ইয়াশ রোহান ও সুনেরাহ। ছবি : সংগৃহীত
ইয়াশ রোহান ও সুনেরাহ। ছবি : সংগৃহীত

ছোটপর্দার এই সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও সুনেরাহ বিনতে কামাল প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ‘কেউ না জানুক’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের। এই নতুন জুটির রসায়ন দেখতে দর্শকদের মাঝে ইতোমধ্যেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব এবং রচনা করেছেন এলেক্স উজ্জ্বল।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জানান, প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট ও নতুনত্ব মাথায় রেখে এটি নির্মাণ করা হয়েছে।

‘কেউ না জানুক’ নাটকের গল্পে গ্রামীণ পটভূমির এক সাধারণ ছেলে-মেয়ের জীবনসংগ্রাম ও বাস্তবধর্মী আবেগের চিত্র ফুটে উঠেছে। প্রেম, বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, গ্রামীণ জীবনের সরলতা, তরুণদের দায়িত্ববোধ এবং নারীদের মনে চেপে রাখা না-বলা কিছু অনুভূতি এই নাটকের মূল উপজীব্য।

পরিচালক শাহ মোহাম্মদ রাকিব বলেন, দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী ও হৃদয়ছোঁয়া গল্প উপহার দেওয়ার চেষ্টা করেছি, যেখানে বাস্তব জীবনের নানা চড়াই-উতরাই প্রতিফলিত হয়েছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।

প্রধান দুই অভিনয়শিল্পী প্রসঙ্গে নির্মাতা বলেন, ইয়াশ ও সুনেরাহর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। এককথায় বলতে গেলে- গুড পিপল, গুড ভাইবস। কাজের প্রতি তাদের ডেডিকেশনে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এই জুটিকে নিয়ে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X