শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী কর অঞ্চলে বড় নিয়োগ, আবেদন করুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বেকার যুবক-যুবতীদের জন্য সরকারি চাকরির বড় সুযোগ নিয়ে এসেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নোয়াখালী। সম্প্রতি প্রতিষ্ঠানটি ৬টি ক্যাটাগরিতে মোট ১২৪ জন জনবল নিয়োগের জন্য একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শূন্য পদের বিবরণ : বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ১ জন, প্রধান সহকারী পদে ২২ জন, উচ্চমান সহকারী পদে ২২ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ২৩ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৭ জন এবং অফিস সহায়ক পদে ২৭ জনসহ মোট ১২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ ভুক্ত।

আবেদনের যোগ্যতা ও বয়স : আবেদনকারীকে পদভেদে স্নাতক, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার সংশ্লিষ্ট পদগুলোর জন্য টাইপিংয়ের নির্ধারিত গতি ও কারিগরি দক্ষতা থাকতে হবে। আগামী ২৫ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সরকারি নিয়ম অনুযায়ী শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের অনলাইনে www.taxnoa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে আগামী ০৫ মে ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ২৫ মে ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

পরীক্ষার ফি ও সময়সূচি : আবেদন সাবমিট করার পর টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি জমা দিতে হবে। উল্লেখ্য, সব পদের জন্য আগামী ০৫ জুন ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত তথ্য ও শর্তাবলী জানতে কর অঞ্চল-নোয়াখালীর নিজস্ব ওয়েবসাইট www.tax.noakhali.gov.bd ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১০

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১১

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১২

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৩

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৪

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৫

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১৬

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১৭

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৮

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৯

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

২০
X