কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চৌদ্দ পদে ৫১ জনকে নিয়োগ দেবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। গ্রাফিক্স : কালবেলা

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ১৪ ক্যাটাগরিতে ৫ম থেকে ৭ম গ্রেডে মোট ৫১ জন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ২০ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল : ঢাকা

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪

আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২৪

এই বিশ্ববিদ্যালয়ে পঞ্চম গ্রেডে সাতজন উপরেজিস্ট্রার; তিনজন উপমাদ্রাসা পরিদর্শক; একজন উপপরীক্ষা নিয়ন্ত্রক; তিনজন উপপরিচালক (অর্থ ও হিসাব); একজন উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং দুজন উপপরিচালক (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৪৫ বছর। বেতন স্কেল হবে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা।

সপ্তম গ্রেডে ১৫ জন সহকারী রেজিস্ট্রার; চারজন সহকারী পরিদর্শক; আটজন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক; তিনজন সহকারী পরিচালক (অর্থ ও হিসাব); একজন সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); একজন সহকারী পরিচালক (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র); একজন কোর্স কারিকুলাম বিশেষজ্ঞ এবং একজন সহকারী পরিচালক (জনসংযোগ) নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছর। বেতন স্কেল হবে ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোডের পর পূরণ করে পাঠাতে হবে। পৃথক আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত তথ্যছক পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আট সেট আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বরাবর ডাকযোগে/কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি পাঠাতে হবে। প্রার্থীর যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত ১০ টাকার ডাকটিকিটসহ ২৫×১১ সেন্টিমিটার/১০×সাড়ে ৪ ইঞ্চি আকারের দুটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রতিটি পদের যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি : ‘রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়’ অগ্রণী ব্যাংক, সাতমসজিদ রোড শাখা, ঢাকার অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে ১,০০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বাড়ি নম্বর- ১২৪/২২, ব্লক- এ, সড়ক নম্বর- ৩, পশ্চিম ধানমন্ডি, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা- ১২৩১

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X