কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

কী আছে আজ আপনার ভাগ্যে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের দিনের রাশিফল-

মেষ : অযথা কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার উন্নতির জন্য চেষ্টা হতে পারে। অর্থ ভাগ্য ভালো নাও হতে পারে। প্রেমে বড় অশান্তি হতে পারে, সতর্ক থাকুন। আজ মনে একটু বিষণ্ণভাব থাকতে পারে। নিজের মতে চলার জন্য অশান্তি বাড়বে। শুভ কাজে বাধা আসতে পারে।

বৃষ : নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। বাসস্থান পরিবর্তন নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। পুরনো ঋণ শোধ নিয়ে অশান্তি হবে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়।

মিথুন : ভাই বা বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান হতে পারে। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ নতুন ব্যবসা নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আজ সারা দিন বেশ উৎফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়।

কর্কট : কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হতে পারেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হবে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ আসতে পারে। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

সিংহ : আজ গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভালো হবে। বিশেষ উচ্চ কোনো কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আছে। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। ব্যবসায় নতুন চিন্তাভাবনা হতে পারে।

কন্যা : তৃতীয় ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়বে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা আছে। ভালো কাজ করেও হতাশা জুটবে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনো ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।

তুলা : সকাল থেকে মাথার যন্ত্রণা বাড়বে। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় অশান্তি হতে পারে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

বৃশ্চিক : আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। কোনো লোভে পা দেবেন না। সকালের দিকটা ভালো চললেও বিকেলটা খুব একটা ভালো থাকবে না। সন্তানদের দিকে বিশেষ নজর প্রয়োজন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে।

ধনু : কর্মে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি হতে পারে। বাড়িতে নতুন অতিথিকে নিয়ে আনন্দ হতে পারে। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা।

মকর : ভ্রমণের পরিকল্পনা এখন বন্ধ রাখাই ভালো। সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলার সৃষ্টি হতে পারে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুরনো রোগের উৎপাত বাড়বে। বাড়তি খরচ নিয়ে চিন্তা হতে পারে। উচ্চাশা পূর্ণ না হওয়ায় মানসিক যন্ত্রণা হতে পারে।

কুম্ভ : আজ দাম্পত্য কলহ বাড়তে পারে। আইনি কাজ নিয়ে সাবধান থাকুন। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। আত্মীয়রা শত্রুতা করতে পারেন। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। ব্যবসায় ঝামেলা বাধতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। ভ্রমণের পরিকল্পনা ব্যাহত হতে পারে।

মীন : বন্ধুর কাছ থেকে বড় আঘাত পাবেন। ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভালো সময়। আজ সারা দিন খুব বুঝে চলুন, মামলায় জড়িয়ে পড়তে পারেন। গান বাজনার সঙ্গে যুক্তদের জন্য দিনটি ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১০

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১১

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১২

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৩

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৪

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৫

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৬

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৭

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৮

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

২০
X