কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এখন থেকে নাগরিক সেবা দিতে পারবে সিটি করপোরেশন প্রশাসকরা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিটি করপোরেশনগুলোর প্রশাসকদের সিটি করপোরেশন অধিক্ষেত্রে বিভিন্ন ধরনের নাগরিক সেবা বিশেষ করে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ ইত্যাদি দেয়ার ক্ষমতা অর্পণ করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (০৮ সেপ্টেম্বর) এ ক্ষমতা অর্পণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯' এর ধারা ১১৭(১) অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিটি করপোরেশনগুলোর প্রশাসকদেরকে সিটি করপোরেশন অধিক্ষেত্রে বিভিন্ন ধরনের নাগরিক সেবা বিশেষ করে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ ইত্যাদি দেওয়ার ক্ষমতা অর্পণ করা হলো।

এতে বলা হয়, সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা) বিধিমালা, ২০১২ এর উপবিধি ৩ (৩) অনুযায়ী সিটি করপোরেশনের কাউন্সিলররা মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদ দেওয়ার দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।

চিঠিতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সিটি করপোরেশনের কোনো কাউন্সিলর কর্মস্থলে অনুপস্থিত থাকলে বা কোনো কাউন্সিলরকে কর্মস্থলে পাওয়া না গেলে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে জনস্বার্থে প্রশাসক তার ওপর অর্পিত ক্ষমতাবলে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তাকে বা ক্ষেত্র বিশেষে 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ৩ দ্বারা সন্নিবেশিত ধারা ২৫ক (২) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যদেরকে এ ক্ষমতা প্রদান করতে পারবেন।

এর আগে জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে সিটি করপোরেশনের উপযুক্ত কোনো কর্মকর্তাকে দায়িত্ব দিতে আরেকটি চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ওই চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে বর্তমান প্রেক্ষাপটে সিটি করপোরেশন এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাময়িক অসুবিধা পরিলক্ষিত হওয়ায় 'জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪' এর ধারা ৪(ক) অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে ককরপোরেশনের উপযুক্ত কোন কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X