কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা এবং জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণা 

‘ঘরে বাইরে অনলাইন, নারী থাকুক নিরাপদ সবখানে’ প্রচারণা কার্যক্রম। ছবি : কালবেলা
‘ঘরে বাইরে অনলাইন, নারী থাকুক নিরাপদ সবখানে’ প্রচারণা কার্যক্রম। ছবি : কালবেলা

নারীর বিরুদ্ধে সহিংসতার গুরুতর সমস্যা ও অনলাইন নির্যাতন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুশীল প্রকল্পের আওতায় ১৬ দিনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু করেছে একশনএইড বাংলাদেশ। দেশের ৯টি জেলায় ১২৩টি স্থানীয় নাগরিক সংগঠনের (সিএসও) সহযোগিতায় পরিচালিত হবে এই প্রচারণা।

সোমবার (২৫ নভেম্বর) ‘ঘরে বাইরে অনলাইন, নারী থাকুক নিরাপদ সবখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিএন্ডটি খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ প্রচারণা কার্যক্রম। এ প্রচারণা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়ন ও বিটনিকের সহযোগিতায় এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করে একশনএইড।

এ সময় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা, কমিউনিটি নেতারাসহ উদ্বিগ্ন নাগরিকরা একত্রিত হয়ে নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে মোকাবিলার অঙ্গীকার করেন। এই প্রচারণা অনুষ্ঠান উপস্থাপনা করেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি টিমের ম্যানেজার মরিয়ম নেসা। এ সময় তিনি নারী নির্যাতন বন্ধে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী বক্তব্যে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির কমিউনিটি, সিএসও এবং সরকারের একত্রে কাজ করার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আজকের কার্যক্রমটি সবাইকে মনে করিয়ে দিয়েছে যে, সহিংসতার বিরুদ্ধে লড়াই চলমান। যে কোনো ব্যক্তির কণ্ঠস্বর একটি নিরাপদ পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একশনএইড বাংলাদেশ নারী ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে অটল থাকবে এবং এ দিনটি ছিল একত্রিত প্রচেষ্টার আরেকটি প্রমাণ।’

এ সময় সহিংসতার বিরুদ্ধে শপথ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ফারাহ্ কবির। সবাই অঙ্গীকারের মাধ্যমে নারী অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা টিএন্ডটি মাঠ থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত রাইড করেন। রবীন্দ্র সরোবরে নারীদের বিরুদ্ধে সহিংসতার বিভিন্ন রূপ এবং ডিজিটাল যুগে তার প্রভাব তুলে ধরে একটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়। কুইজ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের চ্যালেঞ্জ এবং সমাধান সম্পর্কে সচেতন করা হয়।

এ সময় কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফারাহ্ কবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X