স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলতে গেলেন জ্যোতিরা

বিমানবন্দরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : বিসিবি
বিমানবন্দরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : বিসিবি

আগামী মাসের শুরু দিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তার অজুহাতে বিশ্ব আসরটি সরিয়ে নেয় আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

৩ অক্টোবর শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই। আসরে অংশ নিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন জ্যোতি-রাবেয়ারা।

২০১৪ সালে ঘরের মাঠে হওয়ার বিশ্বকাপে প্রথম অংশ নেয় বাংলাদেশ। এর পরে আরও কয়েকটি আসরে অংশ নিলেও বিশ্ব আসরে দেখা পায়নি জয়ের মুখ। এবার সেই আক্ষেপ মেটাতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথা জানান তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপ-এতে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

১৫ অক্টোবর পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্বের শীর্ষ দুদল খেলবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে ১৭ অক্টোবর এবং শারজায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর।

আর যদি ভারত শেষ চারে জায়গা করে নেয়, তাহলে তারা খেলবে প্রথম সেমিফাইনালে। ২০ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াই।

এ ছাড়া মূল আসর শুরুর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে ১০টি প্রস্তুতি ম্যাচ। সব ম্যাচ হবে দুবাইয়ের সেভেনস স্টেডিয়াম ও আইসিসি একাডেমির মাঠে।

নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

তারিখ বার ম্যাচ ভেন্যু
৩ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ-স্কটল্যান্ড শারজা
৫ অক্টোবর শনিবার বাংলাদেশ-ইংল্যান্ড শারজা
১০ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ শারজা
১২ অক্টোবর শনিবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুবাই

বাংলাদেশ দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১১

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১২

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১৩

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

১৪

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১৫

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১৬

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১৭

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৮

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৯

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

২০
X