কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

২০ বছর পরই ইউরোপ দখল করবে মুসলিমরা

বাবা ভাঙ্গা। ছবি : সংগৃহীত
বাবা ভাঙ্গা। ছবি : সংগৃহীত

অনেক বছর আগে মারা গেছেন তিনি। মৃত্যু হলেও তাকে নিয়ে আলোচনার শেষ হয়নি। বিশেষ করে তার দেওয়া ভবিষ্যদ্বাণী নিয়ে এখনো চলে জোর আলোচনা-সমালোচনা। দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ারে সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, রাশিয়ার চেরনোবিল পারমাণবিক বিপর্যয় এবং হালের করোনা মহামারির মতো আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ঘটনার বিষয়ে তিনি ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন।

শুধু তাই নয়, দুয়ারে কড়া নাড়া ২০২৪ সাল নিয়েও নাকি করে গেছেন ভয়ংকর ভবিষ্যদ্বাণী। এতক্ষণ যাকে নিয়ে বলা হলো তিনি হলেন বাবা ভাঙ্গা। তিনি বলকানের নস্ত্রাদামুস খ্যাত বুলগেরিয়ার এক রহস্য নারী। মাত্র ১২ বছর বয়সে একটি ঝড়ের কবলে পড়ে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হলেও সেই ঝড়ের পর থেকেই ভবিষ্যদ্বাণী করা মতো অলৌকিক ক্ষমতা লাভ করেন তিনি।

কথিত আছে, বুলগেরিয়ান তৃতীয় জার বরিস ও সোভিয়েত ইউনিয়নের নেতা লিওনিড ব্রেজনেভের মতো বিশ্বনেতারা তার পরামর্শ নিতেন। ১৯৯৬ সালে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এই রহস্যময়ী নারীর মৃত্যু হয়।

এবার আবার আলোচনায় এসেছেন বুলগেরিয়ার রহস্যময় নারী। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, মাত্র ২০ বছর পরই মুসলিম শাসনের অধীনে চলে যাবে ইউরোপ। এছাড়া ২০৭৬ সালের মধ্যে বিশ্বব্যাপী কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভাঙ্গা বাবার ভবিষ্যদ্বাণী অনুসারে, পৃথিবীর ধ্বংস শুরু হবে ২০২৫ সালে। এর ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে মুসলিম রাষ্ট্রগুলো ইউরোপ জয় করবে। কেবল তাই নয়, আগামী বছর থেকে পৃথিবীতে এলিয়েনের আনাগোনা শুরু হবে। এরপর ২০৭৬ সালে বিশ্বব্যাপী কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হবে।

কেবল ভাঙ্গা বাবা নন, একই ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসও। একই ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। তার ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৫ সালে ইউরোপজুড়ে বিরাট যুদ্ধ ও সংঘাতের সৃষ্টি হবে।

ভাঙ্গা বাবা বা নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাদের কথা বিশ্বাস করা যায় কিনা তা নিয়েও রয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে কথিত রয়েছে যে, তাদের অনেক ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১০

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১১

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১২

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৩

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৪

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৫

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৬

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৭

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৮

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

২০
X