বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:৫৯ এএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়া রিফাইনারিতে ন্যাফথাবাহী পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীদের মতে, পাইপলাইন থেকে হঠাৎ আগুনের শিখা বেরিয়ে আসে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে থাকা কয়েকজন শ্রমিক দগ্ধ হন। অগ্নিকাণ্ডের সময় আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দা ও কারখানা কর্তৃপক্ষ যৌথভাবে চেষ্টা চালান।

আহতদের উদ্ধার করে দ্রুত হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ন্যাফথা হলো অপরিশোধিত তেল থেকে উৎপাদিত অত্যন্ত দাহ্য তরল জ্বালানি, যা পেট্রোল, কেরোসিনসহ বিভিন্ন জ্বালানি উৎপাদনে ব্যবহৃত হয়।

এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X