বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৬, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে তিনি দেশটির ১৩ লাখ সদস্যের সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। খবর এনডিটিভির।

জেনারেল ধীরাজ শেঠ অবসরপ্রাপ্ত জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন। চার দশকেরও বেশি সময় ধরে সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর মঙ্গলবার অবসরে যান জেনারেল দ্বিবেদী।

ভারতীয় সেনাবাহিনীর পশ্চিম সীমান্তে দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতা রয়েছে জেনারেল শেঠের। সামরিক বাহিনীতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার কারণে তিনি একজন সফল সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত।

বর্তমানে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আত্মনির্ভরশীল ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী। এমন সময়েই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ।

জেনারেল শেঠ ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), খড়গবাসলার সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X