কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৫:৫০ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের পক্ষ থেকে সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো আলোচনায় অংশ নেবে না তেহরান।

বৃহস্পতিবার ইরানঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মায়াদিন এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে ইরানি কর্মকর্তাদের সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে লেবাননের পরিস্থিতির অবনতি হওয়ায় সেই সফর বাতিল করা হয়েছে।

সূত্রটি জানায়, এর আগেই ইরান যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়ে দিয়েছিল যে, লেবাননের পরিস্থিতি আলোচনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হওয়াকে তারা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে পূর্ণ যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই অঞ্চলের সব পক্ষেরই তাদের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক কার্যক্রম বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এর মধ্যেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

বৃহস্পতিবার কাফর তেবনিত ও জেবদিন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘর্ষে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় তিন হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X