কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:২৭ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ব্যয় কমাতে সরকারি ২৮ দপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি : সংগৃহীত

অর্থনীতিতে টালমাটাল পাকিস্তান। স্থিতিশীলতা আনতে দেশটি নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য ধরনা দিতে হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছেও। এবার দেশটি ব্যয় কমাতে সরকারি ২৮ দপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ব্যয় কমাতে ও রাষ্ট্রীয় সেবা ব্যবস্থা আরও সহজ করতে ৫ মন্ত্রণালয়ের ২৮ দপ্তর বিলুপ্ত করতে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিলুপ্ত করা পাঁচ মন্ত্রণালয় হলো- কাশ্মীর ও গিলগিত-বালতিস্তানবিষয়ক মন্ত্রণালয়, রাষ্ট্র ও ফ্রন্টিয়ার রিজিয়নবিষয়ক মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, শিল্প ও উৎপাদনবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্যসেবাবিষয়ক মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পাঁচ মন্ত্রণালয়ের অধীনে ২৮ দপ্তর বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দুটি মন্ত্রণালয় একীভূতের সিদ্ধান্ত এবং ৫ মন্ত্রণালয়ের ১২ প্রতিষ্ঠানকে একীভূতের প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রী বৈঠকে পাস হওয়া এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের ব্যয় কমানো এমন সেবা ব্যবস্থা আরও সহজ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহবাজ শরিফ বলেন, জনগণকে সেবা দেওয়ার বিষয়ে যথেষ্ট সক্ষমতা দেখাতে না পারায় অনেক দপ্তর এবং সংস্থা সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এসব দপ্তর ও সংস্থা অবিলম্বে বন্ধ নয়তো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তের ফলে এসব দপ্তরের দেড় লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীর চাকরি ঝুঁকির মুখে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X