বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী পোলিও দূরীকরণ কর্মসূচিতে আগামী বছর ৩০ শতাংশ বাজেট কমে যাওয়ায় এবং ২০২৯ সাল নাগাদ ১০০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার তহবিল ঘাটতির কারণে এর কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এমন তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা।

গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভের (জিপিইআই) আওতায় ডব্লিওএইচও ও গেটস ফাউন্ডেশনসহ একাধিক সংস্থা কাজ করছে। জিপিইআই থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অর্থ সংকটে অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। অর্থ ঘাটতির মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের অনুদান হ্রাসকে দায়ী করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন ব্যাপকভাবে হ্রাস করেছে যুক্তরাষ্ট্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, যদি সব দেশ প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং কোনো শিশুই টিকার বাইরে না থাকে, তা নিশ্চিত করা যায় তবে পোলিও নির্মূল এখনো সম্ভব। এমন পরিস্থিতিতে সংস্থাটি এখন অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও টিকাদান কার্যক্রমে অগ্রাধিকার দেবে। হাম ও অন্যান্য রোগের টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে ফ্র্যাকশনাল ডোজিং কৌশলও ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ কৌশলের মাধ্যমে একটি টিকার পাঁচ ভাগের এক ভাগ ডোজ ব্যবহার করেও শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X