বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বর তার বাবাসহ একটি গাড়িতে ছিলেন। তারা রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, আওন সাফি নামে ওই বরের সঙ্গে একই গাড়িতে যাচ্ছিলেন তার বাবা মাজেন সাফি। তারা রেন্টিস শহরের প্রবেশদ্বারে পৌঁছলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের আটক করে নিয়ে যায়। এ ছাড়া দখলদার সেনারা গাড়ির চাবিও নিয়ে যায়।

একটি সূত্র জানিয়েছে, ওই যুবকের পুরো পরিবার বিয়েবাড়িতে যাচ্ছিল। তখন বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী গতকাল পশ্চিম তীরের তুবাসের উত্তরে অবস্থিত আকাবা শহরে অভিযান চালায় এবং হেবরন ও তাল এলাকায় একাধিক ব্যক্তিকে আটক করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে তারা দখলকৃত পশ্চিমতীর থেকে ৪৪ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে বলা হয়, পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং আটককৃত সবাই ইসরায়েলের তালিকাভুক্ত ব্যক্তি।

এদিকে দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ওয়াফা নিউজ জানিয়েছে, ১৮ বছর বয়সী মোহাম্মদ আহমেদ আবু হানিন শুক্রবার নাবলুসের আসকার শিবিরে ইসরায়েলি অভিযানের সময় আহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X