বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

কিমের সাক্ষাৎ চান ট্রাম্প

কিমের সাক্ষাৎ চান ট্রাম্প

এশিয়া সফরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে পাঁচ দিনের এশিয়া সফরে বের হয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম এশিয়া সফরে মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ট্রাম্প। সফরের শেষ দিকে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-কিম বৈঠকের ‘উল্লেখযোগ্য সম্ভাবনা’ রয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক নির্ধারিত হয়নি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উত্তর কোরিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে বৈঠক করার জন্য আমি প্রস্তুত আছি। যদি উত্তর কোরিয়া চায় তবে আমি সাক্ষাতে রাজি। ট্রাম্প বলেন, কিমের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে।

উত্তর কোরিয়াকে পারমাণবিক স্বীকৃতি দেওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, তারা কার্যত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাদের অনেক অস্ত্র রয়েছে, এটাই সত্য।

ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৯ সালে ইতিহাস তৈরি করেছিলেন উত্তর কোরিয়ায় পা রাখা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। তখন তিনি দেশটির শীর্ষ নেতা কিমের সঙ্গে বৈঠকও করেন। বার্তা সংস্থা এএফপির তথ্য মতে, মালয়েশিয়ায় আজ রোববার থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি মালয়েশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তির জন্য চেষ্টা করবেন। এরপর ট্রাম্পের গন্তব্য হবে জাপান। সেখানে সদ্য দায়িত্ব নেওয়া দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ এবং প্রতিরক্ষা ব্যয় বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X