বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ
ট্রাম্প-শারা বৈঠক শেষে ঘোষণা

আইএসবিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া

আইএসবিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে এক ঐতিহাসিক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে স্বাগত জানান। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর এটি ছিল ওয়াশিংটন ও দামেস্কের সম্পর্কের এক বড় পরিবর্তন। ট্রাম্পের সঙ্গে শারার ঐতিহাসিক বৈঠকের কয়েক ঘণ্টার মাথায় ঘোষণা আসে—ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। গত বছরের শেষদিকে ইসলামপন্থি শারার নেতৃত্বে বিদ্রোহী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। সেই শারা এদিন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন। ১৯৪৬ সালে মধ্যপ্রাচ্যের দেশটি স্বাধীনতা লাভের পর এটি হোয়াইট হাউসে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম সফর।

যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী তালিকা থেকে ৪৩ বছর বয়সী শারার নাম বাদ দেওয়ার কয়েকদিন পরই তিনি ওয়াশিংটন সফরে যান।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, শারার সফরকালে সিরিয়া ইসলামিক স্টেটবিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এর মাধ্যমে সিরিয়া এ জোটের ৯০তম সদস্য হবে।

ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, সন্ত্রাস দমন, নিরাপত্তা ও অর্থনৈতিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সিরিয়াকে ওয়াশিংটনের সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্ক চালু করার সুযোগ দেওয়া হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X