বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্প-খামেনি বৈঠক কি সম্ভব

ইরান সংকট
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।

এমন সময়ে এ খবর প্রকাশ্যে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তারা মূলত একটি পারমাণবিক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, যা উভয়পক্ষের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। দুদেশের মধ্যে জ্বালানি, খনি এবং আকাশযান নিয়ে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ওয়াশিংটন ডিসি ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেছেন, তেহরান যুদ্ধ চায় না। তবে একই সঙ্গে ন্যায্য আলোচনার পথ ও প্রতিরোধ ক্ষমতা জোরদারের কৌশল অনুসরণ করছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সব সংকটের সমাধানের জন্য ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে।

রোববার মার্কো রুবিও ব্লুমবার্গকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন যে, সরাসরি সংলাপই অচলাবস্থা কাটানোর সবচেয়ে কার্যকর পথ। তার কথা—যদি ইরান সত্যিই উত্তেজনা কমাতে চায়, তবে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক এড়ানোর কোনো কারণ নেই।

সাক্ষাৎকারে রুবিও আরও জানিয়েছেন, ইরানকে কখনো পরমাণু শক্তিধর হওয়ার অনুমতি দেওয়া হবে না। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট। এর বাইরে ইরানের সঙ্গে আমাদের যেসব ইস্যু আছে, সেগুলো আমরা কূটনৈতিক পন্থায় মিটিয়ে ফেলতে আগ্রহী।

কয়েক সপ্তাহ ধরে হুমকি-ধমকি আর কূটনৈতিক প্রচেষ্টা চলছে উভয়পক্ষে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় ‘পরোক্ষ’ ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

তবে ইরানের অবস্থান সতর্ক ও শর্তসাপেক্ষ। ইরানি কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন, তারা যুদ্ধ চায় না; কিন্তু ‘হুমকির মুখে আত্মসমর্পণ’ করবে না। তাদের বক্তব্য, যে কোনো চুক্তির পূর্বশর্ত হলো নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং পারস্পরিক সম্মান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় অগ্রগতি সম্ভব হলেও তা একতরফা চাপের মাধ্যমে নয়।

এ প্রেক্ষাপটে জেনেভায় দ্বিতীয় দফা বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে বড় কোনো অগ্রগতির ঘোষণা আসেনি, তবুও উভয়পক্ষই সংলাপ অব্যাহত রাখার কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি অন্তত উত্তেজনা প্রশমনের ইঙ্গিত বহন করে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে।’ নেতানিয়াহুর মতে, আংশিক সীমাবদ্ধতা নয়, বরং সম্পূর্ণ নিরস্ত্রীকরণই একমাত্র গ্রহণযোগ্য সমাধান। ইসরায়েল দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, যদিও তেহরান তা অস্বীকার করে।

ওয়াশিংটনের নীতিনির্ধারকদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। একাংশ মনে করেন, কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি ইরানকে আলোচনায় আনতে কার্যকর হয়েছে। অন্য অংশের মতে, অতিরিক্ত চাপ কূটনৈতিক সম্ভাবনাকে ক্ষুণ্ন করতে পারে এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। ট্রাম্পের সম্ভাব্য সরাসরি বৈঠকের প্রস্তাব তাই একদিকে যেমন কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে তা রাজনৈতিক কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে।

সব মিলিয়ে, ট্রাম্পের মুখোমুখি বৈঠকের আগ্রহ, জেনেভায় চলমান আলোচনা এবং নেতানিয়াহুর কড়া শর্ত—এ তিনটি উপাদানই ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন নজর থাকবে, সংলাপ কি বাস্তব অগ্রগতির পথ খুলবে, না কি পারস্পরিক অবিশ্বাসই প্রাধান্য পাবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X