শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৬, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক, ভারতের পাশে থাকার বার্তা

ফ্রান্সে জি৭-এর পার্শ্ববৈঠক
মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক, ভারতের পাশে থাকার বার্তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের মুখোমুখি হয়েছেন। গতকাল বুধবার গ্রুপ অব সেভেনের (জি৭) ফ্রান্সের এভিয়ান-লে-বেঁতে শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার এই সাক্ষাৎ আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। শিল্পোন্নত দেশগুলোর ঐতিহ্যবাহী ফটোসেশনে মোদি-ট্রাম্প করমর্দন করেছেন এবং সংক্ষিপ্ত আলোচনাও হয়। পরে ভারত ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এ সময় মোদিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সংকটে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বৈঠকের পর এই প্রথম সরাসরি মুখোমুখি হলেন মোদি ও ট্রাম্প। সাম্প্রতিককালে শুল্ক নিয়ে হুমকি, আন্তর্জাতিক নিরাপত্তা ও ভিসা নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আলোচনায় এসেছে। এর মধ্যে সম্প্রতি ইরান নিয়ে ভারতের অবস্থানও আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। এমন সময়ে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

বৈঠকে ট্রাম্প বলেছেন, ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এর আগে কখনো এতটা ঘনিষ্ঠ ছিল না। তারা একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে। তিনি মোদিকে একজন কঠোর সমঝোতাকারী বলে অভিহিত করেছেন।

মোদিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি সুদর্শন। তাকে দেখতে খুব ভালো লাগে। তিনি দেখতে একজন দেবদূতের মতো। দেখতে সুন্দর হলেও তিনি যে কোনো মানুষকে আচমকা কাবু করে ফেলতে পারেন। আমি বলি, তিনি কঠোর। তিনি তার দেশের মানুষকে খুব ভালোবাসেন।’

পশ্চিম এশিয়ার সংকটে শান্তি পুনরুদ্ধারে অগ্রগতির জন্য ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, ‘প্রেসিডেন্ট, আপনার প্রচেষ্টার ফলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা পুনরুজ্জীবিত হয়েছে এবং আমি আত্মবিশ্বাসী যে, এর মাধ্যমে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।’

ভারতকে বিরাট প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ভারতের পাশে থাকবে আমেরিকা। মোদি যদি ক্ষমতায় থাকেন এবং ভারত কোনো আক্রমণের মুখে পড়ে, তাহলে যুক্তরাষ্ট্র সাহায্য করবে।

ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি যে, নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং আমাদের সেদিকেও জোর দেওয়া উচিত। বিশ্বের বিভিন্ন সমুদ্রে লাখ লাখ ভারতীয় নাবিক কর্মরত আছেন। আমি মনে করি যে, তাদের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী যে, (ইরানের সঙ্গে) চুক্তিতে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত ও অগ্রাধিকার দেওয়া হবে।’ তিনি এ-ও বলেন, ‘হরমুজে কর্মরত লাখ লাখ নাবিকের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের বৈঠকে দুই নেতা ভারত-আমেরিকা দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা করেন। এর মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, সরবরাহ শৃঙ্খল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়।

এর আগে এদিন জি৭-এর শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা এবং তাতে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি জলপথে বাণিজ্য ও নাবিকদের নিরাপত্তার প্রশ্নে জোরালো বার্তা দেন।

এদিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ শুরু হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, মোদি-ট্রাম্প বৈঠক এবং সম্মেলনে ভারতের অবস্থান তুলে ধরা আগামী দিনে ভারত-আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১০

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১১

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১২

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৩

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৪

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৫

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৬

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৭

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৮

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৯

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

২০
X