বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

সিন্ধু পানিচুক্তি না থাকলে বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে

ভারতকে পাকিস্তান
সিন্ধু পানিচুক্তি না থাকলে বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে

তীব্র তাপপ্রবাহ ও সম্ভাব্য পানিসংকটের আশঙ্কার মধ্যেই সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে দেশটির নেতারা দাবি করেছেন, এ চুক্তি কার্যকর না থাকলে শুধু দক্ষিণ এশিয়াই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিও প্রশ্নের মুখে পড়বে।

২০২৫ সালের এপ্রিল মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর, ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এ চুক্তিটি বর্তমানে স্থগিত রয়েছে।

সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ভারতের এ সিদ্ধান্তকে অবৈধ দাবি করে বলেন, চুক্তি স্থগিত বা বাতিল করার কোনো একতরফা বিধান নেই। পানি কখনো রাজনৈতিক অস্ত্র হওয়া উচিত নয় উল্লেখ করে তিনি সতর্ক করেন, চুক্তির আওতায় পাকিস্তানের নির্ধারিত পানি প্রবাহে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে বিবেচিত হবে।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার আন্তর্জাতিক আইনের পরিপন্থি। সিন্ধু নদ কোনো দর-কষাকষির উপকরণ নয়, এটি পাকিস্তানের জীবনরেখা। অন্যদিকে, দেশটির মন্ত্রী মুসাদিক মালিক মন্তব্য করেন, সিন্ধু পানিচুক্তি দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ দেখেও টিকে ছিল। এ চুক্তি না টিকলে কাগজে লেখা কোনো আন্তর্জাতিক ব্যবস্থাই নিরাপদ থাকবে না। এ ছাড়া ভারতের বিরুদ্ধে চেনাব নদীতে পানির প্রবাহ কমিয়ে দেওয়ার অভিযোগ করেছে পাকিস্তান।

এদিকে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পারভাথানেনি জানিয়েছেন, ধারাবাহিক উসকানি ও দ্বিপক্ষীয় প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণেই ভারত চুক্তি স্থগিত রেখেছে। পাকিস্তান সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বজায় থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১০

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

১১

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১২

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৩

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৪

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১৫

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১৬

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

১৭

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

১৮

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

১৯

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

২০
X