শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা, শোকযাত্রা ও দাফনকে কেন্দ্র করে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত সাত দিনের রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসময় ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকযাত্রায় লাখো মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে। সবশেষে ৯ জুলাই ইরানের মাশহাদে তাকে দাফন করা হবে।

খামেনির দাফন প্রথমে মার্চ মাসে হওয়ার কথা থাকলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সী আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

কে এই আয়াতুল্লাহ আলি খামেনি?

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আলি খামেনি। ইসলামি বিপ্লবের মাধ্যমে পাহলভি রাজতন্ত্রের অবসান ঘটিয়ে রুহুল্লাহ খামেনি ইরানের প্রথম সর্বোচ্চ নেতা হন। আর তার উত্তরসূরি হিসেবে আলি খামেনি দেশটির সামরিক ও আধাসামরিক কাঠামোকে আরও শক্তিশালী করে তোলেন।

এবারের রাষ্ট্রীয় জানাজা হবে তার উত্তরসূরি ও ছেলে মোজতবা খামেনির নেতৃত্বে প্রথম বড় রাষ্ট্রীয় আয়োজন। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর গত চার মাস তিনি জনসমক্ষে খুব কমই দেখা দিয়েছেন।

৩ জুলাই: তেহরানে আনুষ্ঠানিক সূচনা

সাত দিনের কর্মসূচি শুরু হবে ৩ জুলাই ইরানের রাজধানী তেহরানে। বিশ্বের বিভিন্ন দেশের নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব ও ইসলামি চিন্তাবিদরা এদিন আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।

৪ ও ৫ জুলাই: সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন

৪ ও ৫ জুলাই তেহরানে সর্বসাধারণের জন্য জানাজা ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। আলি খামেনির মরদেহ এবং তার পরিবারের নিহত সদস্যদের মরদেহ রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে রাখা হবে। সেখানে সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন।

ইরানের অন্যতম বৃহৎ নামাজের স্থান গ্র্যান্ড মোসাল্লা দীর্ঘদিন ধরেই বড় ধর্মীয় অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

৬ ও ৭ জুলাই: তেহরান থেকে কোম

৬ ও ৭ জুলাই তেহরানের বিভিন্ন সড়কে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোমে।

শিয়া ইসলামি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত কোমে ইরানের বৃহত্তম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবস্থিত। হাজারো আলেম ও ধর্মীয় শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করেন। আলি খামেনিও জীবনের একটি সময় এই শহরে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছিলেন।

৮ জুলাই: নাজাফ ও কারবালায় শোকযাত্রা

৮ জুলাই খামেনির মরদেহ ইরাকে নেওয়া হবে। প্রথমে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

নাজাফে অবস্থিত হজরত ইমাম আলীর (আ.) মাজার শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। প্রতি বছর সেখানে লাখো মানুষ জিয়ারতে যান। বিশ্বাস করা হয়, সেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর চাচাতো ভাই ও জামাতা এবং শিয়া ইসলামের প্রথম ইমাম হজরত আলী ইবনে আবি তালিব (আ.) সমাহিত রয়েছেন।

অন্যদিকে কারবালায় ইমাম হুসাইন (আ.) ও তার সৎভাই আব্বাস (আ.) এর মাজার শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। ৬৮০ খ্রিষ্টাব্দে কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (আ.) ও আব্বাস (আ.) শহীদ হন। এই ঘটনা শিয়া ধর্মীয় ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

৯ জুলাই: মাশহাদে দাফন

৭ দিনের আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই আলি খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। এরপর মাশহাদের ইমাম রেজা (আ.) এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

মাশহাদ ইরানের সবচেয়ে পবিত্র শহর হিসেবে পরিচিত। শিয়া ইসলামের অষ্টম ইমাম হজরত ইমাম রেজা (আ.) এর মাজার সেখানে অবস্থিত।

আলি খামেনির ব্যক্তিগত জীবনেও মাশহাদের বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৩৯ সালে এই শহরেই তার জন্ম। শৈশব ও কৈশোরের বড় একটি সময় তিনি সেখানে কাটান এবং স্থানীয় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। পরে উচ্চতর ধর্মীয় শিক্ষার জন্য কোমে যান।

শিয়া ইসলামের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইমাম রেজা (আ.) এর মাজারের পাশে দাফন হওয়াকে অত্যন্ত সম্মানজনক বলে মনে করা হয়। বিশ্লেষকদের মতে, এই দাফনস্থান আলি খামেনির রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি ধর্মীয় কর্তৃত্বেরও প্রতীক হিসেবে বিবেচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X