কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের বেশিরভাগ সদস্য নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। কিছু বিপথগামী সেনাসদস্যের বুলেটের আঘাতে প্রাণ হারান বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। সেদিন বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলকে হত্যা করা হয়। এ সময় বিদেশে অবস্থান করায় বেঁচে যান দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বন্ধ করতে খন্দকার মোশতাক আহমেদ জারি করেন ইনডেমনিটি অর্ডিন্যান্স। একুশ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে অভিযুক্তদের বিচারের পথ সুগম করে। ১৯৯৮ সালে ১৫ জনের ফাঁসির রায় হলেও ২০০১ সালের ক্ষমতার পটপরিবর্তনে আপিল বিভাগে আটকে থাকে বিচার। ২০০৮ সালে ফের আওয়ামী লীগ সরকারে এসে বিচারের কাজ শেষ করে ও ফাঁসির রায় কার্যকর করে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। দলের শীর্ষ নেতৃত্বের বড় অংশ দেশত্যাগ করে। জাতীয় শোক দিবসের তালিকা থেকে বাদ পড়ে দিনটি। গত বছরের মতো এবারও দিনটিতে নেই তেমন কোনো কর্মসূচি। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল সকাল ১১টায় নিজ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবে। বিবৃতিতে বাংলাদেশ জাসদ উল্লেখ করেছে, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের অপরাধের কারণে যেমনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করা যায় না, তেমনি শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করতে গিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকেও খাটো করা যাবে না। দিনটি সামনে রেখে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X