ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

লিটনদের ভারত পরীক্ষা আজ

লিটনদের ভারত পরীক্ষা আজ

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর লিটন দাসদের ফাইনালে ওঠার সমীকরণ বেশ সহজই বলা চলে। তবে সহজটা আবার কঠিনও বটে। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সূর্যকুমার যাদবদের মুখোমুখি হবেন লিটনরা। ম্যাচটি জিতলেই সবার আগে ফাইনাল নিশ্চিতের সুযোগ থাকবে লিটনদের। অন্যথায় অপেক্ষা করতে হবে আগামীকাল পাকিস্তান ম্যাচের দিকেও।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরদিন আবার খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। এমন সূচিতে খেলা কঠিন বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা খুবই কঠিন, ওয়ানডে খেলাও। এটা আদর্শ কিছু না। কিন্তু আমরা প্রস্তুত আছি। সত্যি বলতে, অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করি, ছেলেরা পরপর ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট। তবে কোনো দলের জন্যই ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা ফেয়ার না। এটা মানুষের ধারণার চেয়েও কঠিন।’

দুবাইর উইকেট নিয়ে তিনি বলেন, ‘৪০ ওভারের খেলায় উইকেটে আমি খুব বেশি পার্থক্য দেখিনি। বেশ কয়েকদিন ধরে যা দেখছি, তাতে আমার মনে হয় এটা এখানকার অন্যতম সেরা উইকেট। আমি মনে করি, গত ম্যাচেও এটাই প্রমাণ করেছে। সত্যি বলতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। এজন্য বোলারদের কাজটা ঠিকঠাকভাবে করতে হয়েছে। আমি মনে করি, টসের খুব বেশি প্রভাব আছে।’ টস যে প্রভাব ফেলে, তা শ্রীলঙ্কা ম্যাচেও দেখা মিলেছে। এবার ভারত ম্যাচে লিটনদের আসল পরীক্ষাটাই দেখার অপেক্ষায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X