স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

৫০ বছর পরও অমর পানেনকার পেনাল্টি

৫০ বছর পরও অমর পানেনকার পেনাল্টি

ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে, যা সময়ের সীমানা পেরিয়ে কিংবদন্তিতে পরিণত হয়। চেকোস্লোভাকিয়ার সাবেক মিডফিল্ডার আন্তোনিন পানেনকার সেই বিখ্যাত পেনাল্টি ঠিক তেমনই এক ঘটনা। ১৯৭৬ সালের ২০ জুন, বেলগ্রেডের রেড স্টার স্টেডিয়ামে পশ্চিম জার্মানির বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেওয়া সেই পেনাল্টির ৫০ বছর পূর্ণ হলো শনিবার।

ফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতায় শেষ হয়েছিল। এরপর ইতিহাসে প্রথমবারের মতো কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। পশ্চিম জার্মানির উলি হোনেস চতুর্থ শটটি ক্রসবারের ওপর দিয়ে মারার পর চেকোস্লোভাকিয়ার সামনে সুযোগ আসে শিরোপা নিশ্চিত করার। সেই মুহূর্তে বলের সামনে দাঁড়ান পানেনকা। সবাই শক্তিশালী শটের অপেক্ষায় থাকলেও তিনি বেছে নেন সম্পূর্ণ ভিন্ন পথ। ছোট্ট দৌড়ে এসে হালকা এক চিপ শটে বল পাঠিয়ে দেন গোলের মাঝখান দিয়ে। জার্মান কিংবদন্তি গোলরক্ষক সেপ মায়ার ডানদিকে ঝাঁপিয়ে পড়েন, আর বল ধীরে ধীরে জালে জড়িয়ে যায়। জন্ম নেয় ফুটবলের সবচেয়ে বিখ্যাত পেনাল্টিগুলোর একটি ‘পানেনকা’।

আজও সেই মুহূর্ত স্মরণ করে পানেনকা বলেন, ‘আমি সবসময় জানতাম, এই পেনাল্টি নেওয়ার একটাই উপায় আছে। কারণ এর আগে কেউ এমন করেনি, আর ফাইনালে আমি এমন কিছু করব—এটাও কেউ ভাবতে পারত না। আমি শতভাগ আত্মবিশ্বাসী ছিলাম না, আমি হাজার ভাগ আত্মবিশ্বাসী ছিলাম।’ তবে এই পেনাল্টি শুধু ম্যাচ জেতায়নি, বদলে দিয়েছে তাঁর জীবনও। পানেনকার ভাষায়, ‘আমি যে পেনাল্টিটি নিয়েছিলাম, সেটি সত্যিই আমার জীবন বদলে দিয়েছে। ৫০ বছর পরও মানুষ এ নিয়ে কথা বলছে, এটা অবিশ্বাস্য। আমি খুবই আনন্দিত যে, আমি এটি করেছিলাম।’

মজার বিষয় হলো, এই কৌশলের জন্ম হয়েছিল এক বন্ধুত্বপূর্ণ বাজি থেকে। ক্লাব ফুটবলে খেলাকালে গোলরক্ষক জদেনেক হ্রুশকার সঙ্গে প্রতিদিন অনুশীলনের পর পেনাল্টি প্রতিযোগিতা করতেন পানেনকা। হেরে গিয়ে বারবার বিয়ার ও চকলেট কিনতে কিনতে বিরক্ত হয়ে নতুন কৌশল খুঁজতে শুরু করেন তিনি। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি লক্ষ করলাম, গোলরক্ষকরা সাধারণত একদিকে ঝাঁপ দেন। তখন ভাবলাম, বলটা মাঝখান দিয়ে চিপ করে মারলে কেমন হয়? প্রথমবারেই কাজ করেছিল।’

এর পর থেকে বাজিতে প্রায় সব সময় জিততে শুরু করেন পানেনকা। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি সব বিয়ার আর চকলেট জিততে শুরু করলাম। কিন্তু এর ফলে আমি মোটা হয়ে যাচ্ছিলাম।’ তার এই উদ্ভাবনী পেনাল্টি পরবর্তী সময়ে ফুটবলের অভিধানের অংশ হয়ে যায়। জিনেদিন জিদান, আন্দ্রেয়া পিরলোসহ অনেক তারকা সফলভাবে পানেনকা পেনাল্টি নিয়েছেন। আবার কেউ কেউ ব্যর্থও হয়েছেন। এসব দেখলে আজও গর্ব অনুভব করেন তিনি। পানেনকা বলেন, ‘খেলোয়াড়দের আমার পেনাল্টি ব্যবহার করতে দেখলে আমি খুব আনন্দ পাই। একমাত্র অসুবিধা হলো, এর জন্য আমি কোনো রয়্যালটি পাই না।’ এমনকি একসময় তিনি এই কৌশলের পেটেন্ট করার চেষ্টাও করেছিলেন। তবে সে উদ্যোগ সফল হয়নি।

অন্যদিকে, এই পেনাল্টির কারণে দীর্ঘদিন তার সঙ্গে কথা বলেননি সেপ মায়ার। পানেনকার দাবি, মায়ার নাকি নিজের গ্যারেজে তার মুখের ছবি লাগিয়ে ডার্ট ছুড়তেন। যদিও এখন দুজনের সম্পর্ক স্বাভাবিক। অর্ধশতক পেরিয়েও ‘পানেনকা’ শুধু একটি পেনাল্টির নাম নয়—এটি সাহস, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসের প্রতীক। ফুটবলের ইতিহাসে অনেক শিরোপা এসেছে-গেছে; কিন্তু একটি হালকা চিপ শট একজন ফুটবলারকে চিরকালীন অমরত্ব এনে দিয়েছে। আর তাই, ৫০ বছর পরও আন্তোনিন পানেনকার নাম উচ্চারিত হয় বিস্ময় আর শ্রদ্ধার সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X