কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১২:৫২ এএম
অনলাইন সংস্করণ

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের আয়কর পরিশোধ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে সরকারকে এই বকেয়া পরিশোধ করা হয়। বিএসসিএল মনে করে- অতীতের আর্থিক দায় নিষ্পত্তির এ উদ্যোগ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতেও সহায়ক হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এ বকেয়া নিষ্পত্তির উদ্যোগ নেয় বর্তমান ম্যানেজমেন্ট। এরই ধারাবাহিকতায় সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিএসসিএল মনে করে, অতীতের আর্থিক দায় পরিশোধের এই উদ্যোগ বিএসসিএলের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএসসিএলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। প্রতিষ্ঠানের অতীতের যেসব আর্থিক দায় অনিষ্পন্ন ছিল, সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি। চার অর্থবছরের অনাদায়ি আয়কর পরিশোধ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয়, একটি জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বিএসসিএলকে গড়ে তোলা।’

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসিএল। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং মোট ব্যয় হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে প্রতিষ্ঠানের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১০

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১১

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১২

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৩

দেশে আবারও ভূমিকম্প

১৪

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৫

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৬

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১৭

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৮

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৯

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

২০
X