মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

হারারেতে মিরাজদের নতুন পরীক্ষা

হারারেতে মিরাজদের নতুন পরীক্ষা

টেস্টের হতাশা পেছনে ফেলে এবার ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ। হারারেতে আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। সাম্প্রতিক সময়ে এই সংস্করণে ধারাবাহিক সাফল্য পাওয়া বাংলাদেশ এবার সেই ছন্দ দেশের বাইরেও ধরে রাখতে চায়।

মিরাজের নেতৃত্বে নিজেদের সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে এবার চ্যালেঞ্জটা ভিন্ন। প্রতিপক্ষের কন্ডিশনে খেলতে হবে, যেখানে স্বাগতিকদের সুবিধা থাকবেই। তবু অতীতের সাফল্য নয়, নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলেই ভালো ফল পাওয়ার প্রত্যয় দলের। ম্যাচের আগের দিন পেসার শরিফুল ইসলামও সেই বার্তাই দিলেন। তার ভাষায়, ‘ছেলেরা গত কয়েকটা সিরিজ খুব ভালো করেছে। চেষ্টা করব সেই ধারাবাহিকতা ধরে রাখতে। এখানে আমরা ব্যাটিং-বোলিং—দুদিকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা ওদের কন্ডিশন, তাই কিছুটা কঠিন হবে। তবে সেটা মাথায় না রেখে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’

ওয়ানডে সিরিজের আগে দুই দলের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সীমিত ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোই এখন দলের প্রধান লক্ষ্য। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন শরিফুল। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই। আমি চাই দলগতভাবে আমরা সিরিজ জিতি। সবাই যেন ভালো পারফর্ম করে।’ সে লক্ষ্য সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজও শেষ পর্যায়ে। শরিফুল জানান, ‘বেশ কয়েকদিন হলো আমরা এখানে এসেছি। এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো অবস্থায় আছে। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। এখন ম্যাচে সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’ ঘরের মাঠে ওয়ানডেতে ধারাবাহিক সাফল্যের পর এবার বাংলাদেশের সামনে বড় পরীক্ষা বিদেশের মাটিতে। হারারের এই সিরিজেই বোঝা যাবে, সাম্প্রতিক সাফল্যের ধারাটা শুধু ঘরের মাঠেই সীমাবদ্ধ, নাকি সেটি দেশের বাইরেও ধরে রাখতে পারে মিরাজের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১০

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১১

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১২

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৩

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৪

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৫

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৬

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৭

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৮

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৯

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

২০
X