বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

ধর্মঘটে বিপাকে রোগীরা

বরিশাল
কর্মসূচিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকরা। ছবি : সংগৃহীত
কর্মসূচিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকরা। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জায়গায় পার্কিং চেয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা। গতকাল বুধবার সকাল ৬টা থেকে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন ১০৮টি অ্যাম্বুলেন্স বন্ধ করে দিয়েছেন তারা। সরকারি অ্যাম্বুলেন্সের অপ্রতুলতার কারণে বেসরকারি অ্যাম্বুলেন্সনির্ভর বেশিরভাগ রোগী পড়েছেন দুর্ভোগে।

এর আগে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের মুখে রোগীদের জিম্মি করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগে সম্প্রতি হাসপাতাল চত্বর থেকে উৎখাত করা হয় বেসরকারি অ্যাম্বুলেন্স। সেইসঙ্গে হাসপাতালের সরকারি সাতটি অ্যাম্বুলেন্স প্রস্তুতের পাশাপাশি জরুরি হটলাইন চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে পার্কিং ফিরে পাওয়ার দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাসপাতাল পরিচালকসহ বিভিন্ন দপ্তরের স্মারকলিপি দিয়েছেন চালকরা। ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন তারা। ৪৮ ঘণ্টা পরও দাবি আদায় না হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। দ্রুত দাবি আদায় না হলে বরিশাল বিভাগজুড়ে ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অ্যাম্বুলেন্স মালিকরা।

বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক আজিজুর রহমান বলেন, প্রায় ২০০ জন মালিকের সমন্বয়ে ১০৮টি অ্যাম্বুলেন্স রয়েছে এই সমিতির আওতায়। এখানে কোনো সিন্ডিকেট নেই, যে যত কম ভাড়ায় সেবা দিতে পারে তার চাহিদা তত বেশি থাকে। আমাদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে আগের পরিচালক শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণ করে দেয়। প্রায় ৭ লাখ টাকা খরচ করে সে জায়গা গাড়ি পার্কিংয়ের উপযোগী করে তোলেন অ্যাম্বুলেন্স মালিকরা। কিছুদিন আগে সেখানে অ্যাম্বুলেন্স রাখা যাবে না বলে হাসপাতালের বর্তমান পরিচালক জানিয়ে দিয়েছেন। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি রোগীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।

অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি ফিরোজ আলম বলেন, পরিচালকের ওই আদেশের পর বেসরকারি অ্যাম্বুলেন্স আর হাসপাতালের ভেতরে পার্কিং করতে দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে হাসপাতালের বাইরে অনিরাপদ জায়গায় পার্কিং করার কারণে অনেক গাড়ির ব্যাটারিসহ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। আমরা দক্ষিণাঞ্চলের বৃহত্তর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতালের রোগীদের সেবা দিয়ে থাকি। আমাদের দাবি, হাসপাতালের ভেতরে নির্ধারিত পার্কিং স্থান আমাদের ফিরিয়ে দেওয়া হোক।

এদিকে সরকারি অ্যাম্বুলেন্সের অপ্রতুলতার কারণে বেসরকারি অ্যাম্বুলেন্সনির্ভর বেশিরভাগ রোগী পড়েছেন দুর্ভোগে। ভোলা থেকে ঢাকার উদ্দেশে রোগী নিয়ে যেতে চাওয়া স্বজন রবিউল বলেন, সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, তার ওপর বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট চলছে। এ অবস্থায় ঢাকা শিশু হাসপাতালে রোগী নিয়ে কীভাবে যাব, কোনো উপায় পাচ্ছি না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X