ডা. অবন্তি ঘোষ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

পুরুষের বন্ধ্যত্বের কারণ ও প্রতিকার

পুরুষের বন্ধ্যত্বের কারণ ও প্রতিকার

যখন পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা ও গতি কমে যায়; কিছু কিছু ক্ষেত্রে বীর্যে কোনো শুক্রাণু পাওয়া না যায় এবং পুরুষের সমস্যার কারণে যখন স্বামী-স্ত্রী এক বছর সহবাস করার পরও বাচ্চা কনসিভ হয় না, তখন তাকে পুরুষ বন্ধ্যত্ব বলা হয়। বন্ধ্যত্ব রোগীদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ পুরুষ বন্ধ্যত্ব রোগী।

কারণ

অতিরিক্ত ধূমপান করা, অ্যালকোহল, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা, সেডেন্টারি লাইফস্টাইল, ওজনের আধিক্য, অতিরিক্ত স্ট্রেস, হরমোনাল সমস্যা—টেস্টোস্টেরন, থাইরয়েড, প্রোলাকটিন, জিনগত কারণ, ইনফেকশন—ক্ল্যামিডিয়া ও গনোরিয়া, শুক্রনালির ব্লকেজ, অণ্ডকোষের টিউমার, ভেরিকোসিলি, মামস অরকাইটিস, দীর্ঘ সময় গরম আবহাওয়ায় কাজ করার কারণে পুরুষ বন্ধ্যত্ব হতে পারে।

রোগ নির্ণয়

সামান্য একটা বীর্য পরীক্ষার মাধ্যমেই পুরুষ বন্ধ্যত্ব ডায়াগনোসিস সম্ভব, তিন দিন সহবাস বন্ধ রেখে বীর্য পরীক্ষা করতে হবে। একটি বীর্য পরীক্ষার রিপোর্ট যদি খারাপ আসে, তাহলে এক মাস পরে আরেকটি বীর্য পরীক্ষা করতে হবে। সেটিও যদি খারাপ আসে, তাহলে অণ্ডকোষের ইউএসজি এবং হরমোনাল পরীক্ষা করা হয়।

চিকিৎসা

লাইফস্টাইল মডিফিকেশন—ওজন কমানো, প্রতিদিন ৩০ মিনিট হাঁটাচলা করা, সবুজ শাকসবজি-ফলমূল খাওয়া, তৈলাক্ত ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলা। স্ট্রেস কমানো এবং রাতে পর্যাপ্ত ঘুম, ধূমপান ও মদ্যপান পরিহার করা। শুক্রাণুর সংখ্যা ও গতির উন্নতির জন্য চিকিৎসকরা কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে থাকেন। ওষুধ দেওয়ার পরে রোগীকে পরবর্তী সময় আরও তিন মাস পর্যবেক্ষণে রাখা হয়। যদি শুক্রাণুর সংখ্যার উন্নতি হয়, তাহলে রোগী প্রাকৃতিক নিয়মে চেষ্টা করবে অথবা বিকল্প পদ্ধতির ব্যবস্থা নেওয়া যেতে পারে।

ওষুধ দেওয়ার পরও যদি শুক্রাণুর সংখ্যা উন্নতি না হয়, সেই ক্ষেত্রে আইভিএফ/আইসিএসআই করা যেতে পারে। ভেরিকোসিলি (অণ্ডকোষের শিরা ফুলে যাওয়া), শুক্রনালি বন্ধ—এসব সমস্যা থাকলে অনেক ক্ষেত্রে সার্জারি লাগতে পারে। আইইউএই করা যেতে পারে যদি শুক্রাণুর সংখ্যা বা গতির মাঝারি ধরনের সমস্যা থাকে এবং আইসিএসআই করা হয়, যদি শুক্রাণুর সংখ্যা বা গতির অনেক বেশি সমস্যা থাকে। পুরুষ বন্ধ্যত্বে কিছু কিছু ক্ষেত্রে বীর্যে কোনো শুক্রাণুই পাওয়া যায় না, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাজোস্পার্মিয়া বলা হয়। এ ধরনের রোগীর ক্ষেত্রে অণ্ডকোষ থেকে শুক্রাণু নিয়ে আইসিএসআই করাটাই ভালো।

ডা. অবন্তি ঘোষ

গাইনি, প্রসূতি ও বন্ধ্যত্ব রোগ বিশেষজ্ঞ

চেম্বার: আলোক হেলথকেয়া, মিরপুর-১০

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X