কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

স্বামীকে ছাড়ার আশ্বাসে টাকা নেওয়া ভুয়া ডিবি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে ডিবি সদস্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে জনসন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। গত ৫ এপ্রিল সকালে তাদের বাসার ড্রাইভার রফির মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে যোগাযোগ করেন। পরে ভুক্তভোগী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারকরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এবং মুক্তি পেতে হলে ১০ লাখ টাকা দিতে হবে। ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য প্রতারকরা তার স্বামীর কণ্ঠস্বর নকল করে কান্নাজড়িত অবস্থায় ফোনে কথা বলায়। এতে আতঙ্কিত হয়ে তিনি দ্রুত আত্মীয়স্বজনের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন। প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরে এসএ পরিবহনের মাধ্যমে যাত্রাবাড়ী শাখার একটি ঠিকানায় মানি পার্সেলের মাধ্যমে পুরো টাকা পাঠান। টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার পরামর্শ দেয়।

তবে উত্তরা এলাকায় পৌঁছে প্রতারকদের ফোন নম্বর বন্ধ পেয়ে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং পরে গোয়েন্দা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পল্টন থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X